Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, September 17 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » মাগুরায় সাকিবের বাড়িতে জোরেশোরে সংস্কারকাজ, তবে কি দেশে ফেরার প্রস্তুতি?
    ব্রেকিং

    মাগুরায় সাকিবের বাড়িতে জোরেশোরে সংস্কারকাজ, তবে কি দেশে ফেরার প্রস্তুতি?

    Desk ReportBy Desk ReportSeptember 15, 2026No Comments571 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে আবারও দেশে ফেরার আলোচনা জোরালো হয়েছে। মাগুরায় তাঁর বাড়িতে হঠাৎ করে শুরু হয়েছে সংস্কারকাজ। বাড়িতে শ্রমিকদের ব্যস্ততা এবং বিভিন্ন মেরামতকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন- তবে কি শিগগিরই দেশে ফিরছেন সাকিব?

    সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে সংস্কার ও মেরামতের কাজ চলছে। বাড়িতে কাজ করা এক ওয়েল্ডিং মিস্ত্রি জানান, তিনি শুনেছেন সাকিব দেশে আসবেন। তবে সাকিবের দেশে ফেরার বিষয়টি তাঁর পরিবার বা সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

    সাকিবের দেশে ফেরার প্রসঙ্গ অবশ্য নতুন নয়। চলতি বছরের মে মাসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশে ফিরতে তিনি আশাবাদী এবং দেশে ফিরে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি মোকাবিলা করতে চান। তবে তাঁর প্রধান উদ্বেগ নিরাপত্তা। আইনি প্রক্রিয়া চলাকালে হয়রানির শিকার না হওয়ার নিশ্চয়তা চান তিনি।

    দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশে ফেরেননি সাকিব। তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে সংসদ সদস্যও ছিলেন। ২০২৪ সালের আগস্টে কথিত ছাত্র আন্দোলনে সরকার পতনের পর তাঁর বিরুদ্ধে ঢাকায় হত্যা মামলাসহ একাধিক মামলা হয়। পাশাপাশি চেক ও শেয়ারবাজারসংক্রান্ত মামলাতেও তাঁর নাম এসেছে।

    এরই মধ্যে গত আগস্টে মাগুরায় সাকিবের পৈতৃক বাড়িতে হামলার ঘটনাও ঘটে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার একটি বক্তব্যের পর ক্ষুব্ধ জনতা সাকিবের বাড়িতে হামলা চালিয়ে জানালা ভাঙচুর ও পেট্রলবোমা নিক্ষেপ করে। ওই সময় সাকিব দেশের বাইরে ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    লোডশেডিংয়ে ফিরল গ্রামবাংলার পুরোনো ঐতিহ্য

    September 17, 2026582

    বিদ্যুৎ সংকটে আবারও কদর বেড়েছে হারিয়ে যেতে বসা হাতপাখার তীব্র গরমের সঙ্গে ঘনঘন লোডশেডিং- বিদ্যুৎনির্ভর…

    চুরি যাওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

    September 17, 2026

    পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল: ১১ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন

    September 17, 2026

    ঋণের টাকায় ব্যাংক সংস্কার; পরামর্শকরাই নেবেন ৯৪ কোটি

    September 17, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?