Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, September 17 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » চান্দিনায় একই রাতে তিন হিন্দু বাড়িতে দুঃসাহসিক ডাকাতি: ২৭ ভরি স্বর্ণ ও ১১ লাখ টাকা উধাও
    ব্রেকিং

    চান্দিনায় একই রাতে তিন হিন্দু বাড়িতে দুঃসাহসিক ডাকাতি: ২৭ ভরি স্বর্ণ ও ১১ লাখ টাকা উধাও

    Desk ReportBy Desk ReportSeptember 17, 2026No Comments577 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কুমিল্লার চান্দিনায় একই রাতে পৃথক তিনটি হিন্দু বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। দরজা, গেট ও তালা ভেঙে বাড়িগুলোতে প্রবেশ করে দুর্বৃত্তরা। একের পর এক তিনটি বাড়িতে একই ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

    শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের আওধাতা গ্রাম ও গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামে এসব ঘটনা ঘটে। তিনটি হিন্দু বাড়ি থেকে সব মিলিয়ে প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার ও ১১ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

    আওধাতা গ্রামের পল্লী চিকিৎসক পরিতোষ পালের বাড়িতে তিনটি তালা ও স্টিলের আলমারি ভেঙে প্রায় দেড় লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নেওয়া হয়েছে বলে তিনি জানান। একই রাতে পাশের বাড়ির তপন পাল ও সুবল পালের বাড়িতেও একই কায়দায় ঢুকে প্রায় ২২ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা লুটের অভিযোগ রয়েছে।

    অন্যদিকে, গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামের একটি বাড়িতে প্রবাসী কাউসারের ঘরের কলাপসিবল গেট ও দরজার তালা ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।

    একই রাতে কাছাকাছি এলাকায় পরপর তিনটি বাড়িতে প্রবেশ, তালা ভাঙা এবং মূল্যবান সামগ্রী লুটের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার হিন্দু সম্প্রদায়ের হওয়ায় ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক নিরাপত্তা নিয়ে প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

    চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান জানিয়েছেন, ঘটনার সময় বাড়িগুলো ফাঁকা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিকল্পিত চুরি নাকি সংঘবদ্ধ কোনো চক্রের কাজ, তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

    স্থানীয়দের প্রশ্ন- একই রাতে একই কায়দায় তিন হিন্দু বাড়িতে হামলা ও লুটের ঘটনায় কারা জড়িত? ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে প্রকাশ করার দাবি উঠেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    চুরি যাওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

    September 17, 20264,489

    লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি যাওয়া একটি গরু স্থানীয় বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক…

    পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল: ১১ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন

    September 17, 2026

    ঋণের টাকায় ব্যাংক সংস্কার; পরামর্শকরাই নেবেন ৯৪ কোটি

    September 17, 2026

    বাপেক্সের জন্য নির্ধারিত ৬,২২৬ বর্গকিলোমিটার গ্যাস ব্লকে শেভরনের নজর

    September 17, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?