Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, September 20 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » শিশু নিরাপত্তায় ভয়াবহ সংকট: সাত মাসে নিখোঁজ ১৫৭১৭; নিখোঁজের পর মরদেহ উদ্ধার ৩৬ জনের
    ব্রেকিং

    শিশু নিরাপত্তায় ভয়াবহ সংকট: সাত মাসে নিখোঁজ ১৫৭১৭; নিখোঁজের পর মরদেহ উদ্ধার ৩৬ জনের

    Desk ReportBy Desk ReportSeptember 20, 2026No Comments1,581 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দেশে শিশুদের নিরাপত্তা নিয়ে ভয়াবহ এক চিত্র সামনে এসেছে। একদিকে হাজার হাজার শিশু নিখোঁজ হচ্ছে, অন্যদিকে নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে একের পর এক শিশু। নিখোঁজের পর মরদেহ উদ্ধারের ঘটনাও বাড়াচ্ছে উদ্বেগ। সব মিলিয়ে প্রশ্ন উঠছে- শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ব্যবস্থা আসলে কতটা কার্যকর?

    পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার বা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হলেও ২ হাজার ৩৮ শিশুর এখনো কোনো সন্ধান মেলেনি। অর্থাৎ নথিভুক্ত নিখোঁজ শিশুদের প্রায় ১৩ শতাংশ এখনো অজ্ঞাত অবস্থায় রয়েছে।

    শিশুদের ওপর সহিংসতার আরেকটি ভয়াবহ চিত্র উঠে এসেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পর্যবেক্ষণে। সংগঠনটি চলতি বছরের জানুয়ারি-আগস্টের শিশু হত্যা ও সহিংসতার পরিসংখ্যান প্রকাশ করেছে।

    আট মাসে ১৫৫ শিশু হত্যার শিকার হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯ এবং ধর্ষণের পর ২৬ শিশুকে হত্যা করা হয়েছে। একই সময়ে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের তথ্যও সামনে এসেছে।

    এই পরিসংখ্যান কেবল কিছু বিচ্ছিন্ন অপরাধের হিসাব নয়; এটি শিশু সুরক্ষা ব্যবস্থার সামনে একটি গভীর সংকেত। একটি শিশু নিখোঁজ হওয়ার পর দ্রুততম সময়ে তাকে খুঁজে বের করা, ঝুঁকি শনাক্ত করা, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো এবং নিখোঁজের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করার সক্ষমতা নিয়ে এখন কঠিন প্রশ্ন উঠছে।

    বিশেষ করে ২ হাজারের বেশি শিশু এখনো নিখোঁজ- এই সংখ্যাই পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে যথেষ্ট। পুলিশ বলছে, ১০ থেকে ১৭ বছর বয়সী শিশুদের নিখোঁজ হওয়ার পেছনে পারিবারিক বিরোধ, পড়াশোনার চাপ, বন্ধুদের প্রভাবসহ বিভিন্ন কারণ রয়েছে। তবে কারণ যা-ই হোক, প্রতিটি নিখোঁজ শিশুকে নিরাপদে ফিরিয়ে আনার দায়িত্ব শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থার ওপরই বর্তায়।

    চলতি বছর শিশু নিখোঁজের ঘটনা মোকাবিলায় পুলিশের পক্ষ থেকে ‘মুন অ্যালার্ট’ ব্যবস্থাও চালু করা হয়েছে। নিখোঁজের প্রথম কয়েক ঘণ্টাকে ‘গোল্ডেন টাইম’ হিসেবে বিবেচনা করে দ্রুত উদ্ধার তৎপরতার কথা বলা হয়েছে। কিন্তু একই সময়ে হাজার হাজার নিখোঁজ এবং দুই হাজারের বেশি শিশুর এখনো সন্ধান না পাওয়ার পরিসংখ্যান সেই ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন সামনে আনছে।

    সম্প্রতি কুমিল্লায় ১৩ বছরের অপ্রতিম হত্যাকাণ্ডও শিশু নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে। নিখোঁজ হওয়ার পর একটি শিশুর মরদেহ উদ্ধার- এ ধরনের প্রতিটি ঘটনা পরিবারকে শুধু শোকাহতই করে না, বরং রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থা কতটা দ্রুত ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধ করতে পারছে, সেই প্রশ্নও সামনে আনে।

    শিশু হারিয়ে যাবে, পরিবার থানায় ছুটবে, দিনের পর দিন অপেক্ষা করবে- আর কোনো কোনো ক্ষেত্রে সেই অপেক্ষার শেষ হবে মরদেহ উদ্ধারে; এমন বাস্তবতা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    মায়ের নিথর দেহ আঁকড়ে শিশুর কান্না, রক্তাক্ত নারীকে উদ্ধারের পর মৃত্যু

    September 20, 2026421

    ভারতের কর্ণাটকের রায়চুর জেলায় রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধারের পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। নিহত…

    গোবিন্দগঞ্জে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

    September 20, 2026

    ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার: জয়শঙ্কর

    September 20, 2026

    ১০০ দেশে উত্তর কোরীয় হ্যাকারদের ভয়ঙ্কর সাইবার হামলা: চুরি ১৩৪ কোটি টাকার ক্রিপ্টো

    September 20, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?