Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, September 21 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » কুনারে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩
    ব্রেকিং

    কুনারে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

    Desk ReportBy Desk ReportSeptember 21, 2026No Comments219 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় অন্তত তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) শেষরাত থেকে ভোরে সীমান্তবর্তী নূরগাল জেলার পাতং এলাকাসহ কয়েকটি স্থানে পাকিস্তানি যুদ্ধবিমান বোমাবর্ষণ করে।

    আফগান তালেবান সরকারের দাবি, নূরগালে একটি আবাসিক এলাকায় হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত ও আরও চারজন আহত হয়েছেন। পাক্তিকা প্রদেশের কয়েকটি এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।

    আফগান কর্তৃপক্ষ এ হামলাকে বেসামরিক নাগরিকদের ওপর ‘মানবিক অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ডে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে।

    দুই দিন আগে পাকিস্তানের একটি পুলিশ স্থাপনায় আত্মঘাতী হামলার পর নতুন করে এই বিমান হামলা চালানো হলো। এতে কাবুল ও ইসলামাবাদের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    দেশে জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল

    September 21, 2026659

    দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে একসঙ্গে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।…

    কুনারে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

    September 21, 2026

    সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যার ৬ বছর: সাক্ষ্যেই আটকে বিচার, অপেক্ষায় পরিবার

    September 21, 2026

    ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাস বিনির্মাণের বদলে নির্মিত হল শিক্ষামুক্ত ক্যাম্পাস! দুই বছরেও কেউ কথা রাখে নি!

    September 21, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?