Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, February 5 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন আতিফ আসলাম
    বিনোদন

    মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন আতিফ আসলাম

    ইঞ্জিনিয়ার শফিক ইসলাম (রাজনৈতিক বিশ্লেষক)By ইঞ্জিনিয়ার শফিক ইসলাম (রাজনৈতিক বিশ্লেষক)September 9, 2025Updated:September 9, 2025No Comments1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম ইনস্টাগ্রামে প্রথমবারের মতো তার মেয়ে হালিমার ছবি পোস্ট করেছেন। মুহূর্তে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তারপর ভক্তরা সেখানে নানা ধরনের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

    ছবিতে আতিফ আসলাম ও তার মেয়েকে বেশ সুন্দর লাগছিল। বাবা ও মেয়ে দুজনেই সাদা পোশাক পরেছিল। গত ২৩ মার্চ ছিল হালিমার প্রথম জন্মদিন। একটি ছবিতে আতিফকে তার মেয়েকে কোলে নিয়ে থাকতে দেখা যায়। ভক্তরা বাবা ও মেয়ের ছবি ‘ওয়াও’ ইমোজিতে ভরিয়ে দেন। তবে, অবাক করার বিষয় হলো- ছবিতে আতিফ আসলামের মেয়েকে রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহার মতো দেখাচ্ছিল! এই বিষয়টি সবার নজর কেড়েছে।

    সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে একজন ছবিতে কমেন্ট করেছেন, ‘বাহ! বাবা ও মেয়েকে দারুণ লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘তার চেহারা হুবহু রাহার মতো, মনে হচ্ছে সে রাহাকে নকল করেছে। চুলের স্টাইল, পোশাকের রঙ… হুবহু এক।’

    ২০১৩ সালে গাঁটছড়া বাঁধা আতিফ ও সারা ভারওয়ানা হালিমার আগে আবদুল আহাদ ও আরিয়ান আসলাম নামে দুই পুত্র সন্তান আছে। ২০১৪ সালে আতিফ ও সারা ভারওয়ানার কোলে আসে আবদুল আহাদ। এরপর ২০১৯ সালে তাদের ঘরে আসে দ্বিতীয় পুত্র আরিয়ান। সামাজিক মাধ্যমে প্রায়ই তাদের দুই ছেলের ছবি ভাইরাল হয়।

    আতিফ আসলামের বিখ্যাত বলিউড গানগুলোর মধ্যে আছে- লায়লা মজনু থেকে ও মেরি লায়লা, কলিযুগ থেকে আদাত, টাইগার জিন্দা হে থেকে দিল দিয়া গালিয়া, আজব প্রেম কি গজব কাহানি থেকে তু জানে না, বাস এক পাল থেকে তেরে বিন, ফ্লাইং জাট থেকে টুটা জো কাভি তারা, এবং জেহের থেকে ওহ লামহে ওহ বাতে। এছাড়াও বলিউডের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম।

    আতিফ আসলাম সম্প্রতি সঙ্গীত শিল্পে অটো-টিউনারদের নির্ভরতা নিয়ে কথা বলেছেন। কীভাবে গায়করা রাতারাতি সাফল্য পেতে এটি ব্যবহার করছেন তা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সুফিস্কোরকে দেওয়া এক সাক্ষাত্কারে আতিফ স্বীকার করেছেন, অনেক বছর ধরে অটো-টিউনারের ব্যবহার চলে আসছে। এখন গায়করা এটি থেকে বেশি সুবিধা নিচ্ছেন। কারণ তারা দ্রুত সাফল্য অর্জনের জন্য এটির ওপর নির্ভরশীল। একইসঙ্গে তারা তাদের কঠোর পরিশ্রম করতে চান না।

    আতিফ বলেন, ‘ব্যাপারটা এমন নয় যে, আমাদের সময় অটোটিউনার ছিল না। আমাদের সময়েও ছিল। কিন্তু এখন সবাই রাতারাতি সাফল্য চায়, কেউ পরিশ্রম করতে চায় না। কিন্তু সাফল্য পেতে গেলে কঠোর পরিশ্রম করা দরকার। আর এভাবে জনপ্রিয়তা পাওয়া বা সফলতা পাওয়ার স্থায়ীত্ব কম। তবুও রাতারাতি সাফল্য অর্জনে এটি একটি বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। আজকাল, গায়করা বিখ্যাত হতে চায়, খ্যাতি চায়, কিন্তু কঠোর পরিশ্রম করতে চায় না।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বাংলাদেশের শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণে দল নিষিদ্ধ হওয়ায় গণবয়কটের হুমকি দিলেন

    October 29, 2025731

    জামায়াতে ইসলামী: জন্মলগ্ন থেকেই ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতার ইতিহাস

    October 2, 2025443

    প্রকাশ্যে হত্যাযজ্ঞ, প্রশাসনের নীরবতা,অবৈধ ইউনুস সরকারের প্রতি জাতির ঘৃণা

    September 9, 202525

    উগ্র মতাদর্শের উত্থান: সাম্প্রতিক বাংলাদেশে ধর্মীয় রাজনীতি ওমানবাধিকারের সংকট

    January 8, 202622
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ

    November 11, 20251,021

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায়…

    বাংলাদেশে রাজনৈতিক সহিংসতাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে তদন্তের আহ্বান: Doughty Street Chambers-এর আবেদন আইসিসিতে

    October 27, 2025

    একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে স্থিতিশীল করতে পারে: এপিকে সজীব ওয়াজেদ

    October 26, 2025

    বিএনপি নেতার সাথে জামায়াত নেতার স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, শিক্ষাঙ্গন-রাজনীতিতে তোলপাড়!

    October 1, 2025
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?