Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, February 5 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » স্টাইলিশ নায়ক সালমান শাহ
    বিনোদন

    স্টাইলিশ নায়ক সালমান শাহ

    ইঞ্জিনিয়ার শফিক ইসলাম (রাজনৈতিক বিশ্লেষক)By ইঞ্জিনিয়ার শফিক ইসলাম (রাজনৈতিক বিশ্লেষক)September 9, 2025No Comments3 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ঢাকাই সিনেমার স্টাইলিস্ট নায়ক সালমান শাহ। আজ তার ২৯তম প্রয়াণ দিবস। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অসংখ্য ভক্তকে কাঁদিয়ে চলে যান তিনি।

    চার বছরের অভিনয় জীবনে মাত্র ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ। তার অভিনীত প্রায় প্রতিটি সিনেমাই সুপারহিট।

    প্রয়াণের ২৯ বছর পরেও এখনো তার অভিনীত সিনেমা, চরিত্র, স্টাইল নিয়ে কথা বলেন অগণিত দর্শক-ভক্ত।

    অমর নায়ক সালমান শাহকে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী শবনম বুবলি ও পূজা চেরি।

    শবনম বুবলি

    শবনম বুবলি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার অনেক পছন্দের নায়ক সালমান শাহ। তিনি ভীষণ স্মার্ট, স্টাইলিশ, ফ্যাশনেবল ও ব্যক্তিত্বসম্পন্ন ছিলেন। ২৯ বছর আগেই এখনকার সব ফ্যাশন আর স্টাইল করে গেছেন তিনি। অনেক আপডেটেড ছিলেন। অমর নায়ক একজনই। তিনি সালমান শাহ।’

    পূজা চেরি; ছবি: শাহরিয়ার কবির হিমেল

    পূজা চেরি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিজের অভিনীত সিনেমাগুলোর জন্য অমর হয়ে থাকবেন সালমান শাহ। সালমান শাহ-শাবনূর জুটি আমার অনেক পছন্দের। তাদের অভিনীত সব সিনেমা দেখেছি, অনেকবার দেখেছি। সময় পেলেই তাদের সিনেমা দেখতে বসি। অনেক ফ্যাশনেবল ও স্মার্ট ছিলেন সালমান শাহ। সেই কারণেই সময়ের চেয়ে এগিয়ে ছিলেন তিনি।’

    সিনেমায় সালমান শাহের অভিষেক হয়েছিল ১৯৯৩ সালে মৌসুমী অভিনীত ও সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে। তারপর মৌসুমীর সঙ্গে জুটি হয়ে ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ সিনেমায় অভিনয় করেছেন।

    ১৯৯৪ সালে সালমান শাহ-শাবনূর প্রথম জুটি হন জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ ছবিতে। এরপর একে একে ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভিতর আগুন’ সিনেমায় অভিনয় করেন।

    সালমান শাহ অভিনীত অন্য সিনেমাগুলো হলো জীবন রহমান পরিচালিত ‘প্রেম যুদ্ধ’, দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘কন্যাদান’, হাফিজ উদ্দিন পরিচালিত ‘আঞ্জুমান’, মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’ ইত্যাদি।

    এ ছাড়া রয়েছে, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আশা ভালোবাসা’ ও ‘শুধু তুমি’।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বাংলাদেশের শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণে দল নিষিদ্ধ হওয়ায় গণবয়কটের হুমকি দিলেন

    October 29, 2025731

    জামায়াতে ইসলামী: জন্মলগ্ন থেকেই ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতার ইতিহাস

    October 2, 2025443

    প্রকাশ্যে হত্যাযজ্ঞ, প্রশাসনের নীরবতা,অবৈধ ইউনুস সরকারের প্রতি জাতির ঘৃণা

    September 9, 202525

    উগ্র মতাদর্শের উত্থান: সাম্প্রতিক বাংলাদেশে ধর্মীয় রাজনীতি ওমানবাধিকারের সংকট

    January 8, 202622
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ

    November 11, 20251,021

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায়…

    বাংলাদেশে রাজনৈতিক সহিংসতাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে তদন্তের আহ্বান: Doughty Street Chambers-এর আবেদন আইসিসিতে

    October 27, 2025

    একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে স্থিতিশীল করতে পারে: এপিকে সজীব ওয়াজেদ

    October 26, 2025

    বিএনপি নেতার সাথে জামায়াত নেতার স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, শিক্ষাঙ্গন-রাজনীতিতে তোলপাড়!

    October 1, 2025
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?