Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, June 16 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন মঞ্জুর
    জাতীয় সাক্ষ্য

    অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন মঞ্জুর

    Desk ReportBy Desk ReportJune 16, 2026No Comments2 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ঢাকার নীলক্ষেত এলাকায় জুলাই আন্দোলন চলাকালে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল বারকাত-এর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
    মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-এর আদালত তার জামিন মঞ্জুর করেন।
    রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত ৫ হাজার টাকার মুচলেকায় আবুল বারকাতকে জামিন দেওয়া হয়েছে।

    আবুল বারকাতের পক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম জামিন আবেদন উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
    এর আগে গত রোববার এ মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। তবে সোমবার তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।
    উল্লেখ্য, গত ১০ জুলাই রাতে রাজধানীর ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই তিনি কারাবন্দি ছিলেন।
    মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর নীলক্ষেত এলাকায় জুলাই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানা-এ একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের-সহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।
    এই মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বাংলাদেশের শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণে দল নিষিদ্ধ হওয়ায় গণবয়কটের হুমকি দিলেন

    October 29, 2025734

    সুবিধার রাজনীতি বনাম বিশ্বাসের অটুট রাজনীতি: শাওন ও সায়নীকে ঘিরে কত অজানারে জানা!

    June 16, 2026550

    জামায়াতে ইসলামী: জন্মলগ্ন থেকেই ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতার ইতিহাস

    October 2, 2025445

    বিদায় বীর নেতা তোফায়েল আহমেদ

    June 2, 202643
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    সুবিধার রাজনীতি বনাম বিশ্বাসের অটুট রাজনীতি: শাওন ও সায়নীকে ঘিরে কত অজানারে জানা!

    June 16, 2026550

    আদিত্য প্রতাপ ঘোষের কলাম রাজনীতির সবচেয়ে কঠিন পরীক্ষা ক্ষমতায় থাকাকালে নয়, ক্ষমতার বাইরে থাকাকালে। যখন…

    এক দিনে মাঠে আট দল, জয়ের দেখা পেল না কেউ!

    June 16, 2026

    অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন মঞ্জুর

    June 16, 2026

    ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

    June 16, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?