Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, September 16 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ ১০ লাখ কোটি টাকা, পুনঃতফসিলকৃত ঋণ ৪.৪৭ লাখ কোটি
    জাতীয় সাক্ষ্য

    ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ ১০ লাখ কোটি টাকা, পুনঃতফসিলকৃত ঋণ ৪.৪৭ লাখ কোটি

    Desk ReportBy Desk ReportJune 17, 2026No Comments2 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের চাপ ক্রমেই বাড়ছে। খেলাপি ঋণ কম দেখাতে এবং ঋণগ্রহীতাদের স্বস্তি দিতে গত বছর প্রায় ৯৮ হাজার ৪৩৩ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করা হয়েছে। এর ফলে ২০২৫ সালের শেষে ব্যাংক খাতে পুনঃতফসিলকৃত ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৮৯৪ কোটি টাকায়, যা এক বছর আগে ছিল ৩ লাখ ৪৮ হাজার ৪৬১ কোটি টাকা।
    বাংলাদেশ ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট ২০২৫’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরের মধ্যে ২০২৫ সালেই সবচেয়ে বেশি খেলাপি ঋণ পুনঃতফসিল করা হয়েছে। ২০২১ সালে পুনঃতফসিল করা হয়েছিল ১২ হাজার ৭৭১ কোটি টাকা, যা ২০২২ সালে বেড়ে দাঁড়ায় ৪৪ হাজার ৩৭৮ কোটি টাকা। ২০২৩ সালে এ পরিমাণ ছিল ৭৫ হাজার ৭৬২ কোটি টাকা এবং ২০২৪ সালে ৫৯ হাজার ৯২০ কোটি টাকা। ২০২৫ সালে তা প্রায় এক লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।

    বিশেষজ্ঞদের মতে, বিগত বছরগুলোতে খেলাপি ঋণ কম দেখাতে বিভিন্ন ধরনের নীতিগত ছাড় দেওয়া হয়। বিশেষ করে ২০২২ সালের জুলাই থেকে ঋণ পুনঃতফসিলের ক্ষমতা সরাসরি ব্যাংকগুলোর হাতে তুলে দেওয়ার পর পুনঃতফসিলের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বর্তমানে দেশের মোট পুনঃতফসিলকৃত ঋণের ৫৭ শতাংশই রয়েছে শীর্ষ ১০টি ব্যাংকের হাতে।
    রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্যও পুনঃতফসিল সুবিধা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীতির আওতায় মাত্র ২ শতাংশ অর্থ জমা দিয়েই খেলাপি ঋণ পুনঃতফসিল বা নিয়মিত করার সুযোগ দেওয়া হচ্ছে। এ সুবিধার আওতায় এখন পর্যন্ত ২৬ হাজার ১১৪ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করা হয়েছে।
    তবে উদ্বেগজনক বিষয় হলো, পুনঃতফসিল করা ঋণের একটি বড় অংশ আবারও খেলাপিতে পরিণত হয়েছে। ২০২৫ সালের শেষে পুনঃতফসিলকৃত মোট ৪ লাখ ৪৬ হাজার ৮৯৪ কোটি টাকার ঋণের মধ্যে ১ লাখ ৭৮ হাজার ১৬৪ কোটি টাকা পুনরায় খেলাপি হয়েছে, যা মোট পুনঃতফসিলকৃত ঋণের প্রায় ৪০ শতাংশ।

    খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পুনঃতফসিলকৃত ঋণের সবচেয়ে বড় অংশ শিল্প খাতে, যার পরিমাণ ২৯ দশমিক ৫৬ শতাংশ। এরপর রয়েছে বস্ত্র ও তৈরি পোশাক খাত (১৭.৫৬ শতাংশ), চলতি মূলধন (১৩.০৫ শতাংশ), আমদানি (১০.১৯ শতাংশ), বাণিজ্যিক ঋণ (৯.৯৬ শতাংশ), নির্মাণ খাত (৬.৪৮ শতাংশ) এবং কৃষি খাত (৩.০১ শতাংশ)।
    অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পুনঃতফসিলকৃত ঋণকে ‘স্ট্রেসড’ বা দুর্দশাগ্রস্ত ঋণ হিসেবে বিবেচনা করে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। এর সঙ্গে পুনঃতফসিলকৃত ৪ লাখ ৪৬ হাজার ৮৯৪ কোটি টাকা এবং অবলোপন করা ৮৩ হাজার ৪৭৯ কোটি টাকা যোগ করলে মোট ঝুঁকিপূর্ণ বা দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকা।
    ব্যাংক খাতের এই ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ ঋণ দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্ট’ এর রায় মানি না, ২০ সেপ্টেম্বর ঢাকায় লকডাউনের আহ্বান আওয়ামী লীগ-পন্থীদের

    September 16, 202635,946

    বাংলাদেশের চলমান রাজনৈতিক ও বিচারিক বিতর্কের মধ্যে ২০ সেপ্টেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান জানিয়েছে আওয়ামী…

    যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

    September 16, 2026

    মাদারগঞ্জে ২৬টির বেশি ট্রান্সফরমার চুরি: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৫

    September 16, 2026

    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

    September 16, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?