Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, September 21 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » নেইমার ‘রিমোটলি কাজ করছে’- ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার মজার মন্তব্য
    খেলাধুলা

    নেইমার ‘রিমোটলি কাজ করছে’- ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার মজার মন্তব্য

    Desk ReportBy Desk ReportJune 22, 2026No Comments110 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ব্রাজিল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়ে রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই ফুটবলারকে উদ্দেশ্য করে লুলা বলেছেন, “নেইমারই জাতীয় দলের প্রথম খেলোয়াড়, যে রিমোটলি কাজ করছে।”

    শুক্রবার ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তের একটি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট লুলা। সেখানে এক শিশু নেইমারের প্রসঙ্গ তুললে তিনি হাস্যরসের সঙ্গে মন্তব্য করেন, “নেইমার? সে তো খেলছেই না! জাতীয় দলে ডাক পেয়েও সে রিমোটলি কাজ করছে।”

    চোট কাটিয়ে চলতি সপ্তাহে ব্রাজিল দলের অনুশীলনে ফিরেছেন ৩৪ বছর বয়সী নেইমার। তবে তিনি এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন। এ কারণে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া প্রথম ম্যাচ এবং হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচ—দুটিতেই মাঠে নামতে পারেননি।

    মে মাসের শেষ দিকে ডান পায়ের পেশিতে চোট পান বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা। ফিটনেস সমস্যার কারণে চলতি বছর নিজের ক্লাব সান্তোসের হয়ে বেশ কয়েকটি ম্যাচও মিস করেছেন তিনি।

    ব্রাজিলিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রধান কোচ কার্লো আনচেলত্তি এবং তার কোচিং স্টাফ নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। তারা ধীরে ধীরে তাকে ম্যাচের জন্য প্রস্তুত করতে আগ্রহী, যাতে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পরবর্তী ম্যাচগুলোতে তার সেবা পাওয়া যায়।

    উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন নেইমার। দীর্ঘ বিরতির পর গত বুধবার তিনি আবারও জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন।

    ব্রাজিলের গত তিনটি বিশ্বকাপ অভিযানের অন্যতম ভরসা ছিলেন নেইমার। তবে সাম্প্রতিক সময়ে বারবার চোটে পড়ায় এবারের স্কোয়াডে তার অন্তর্ভুক্তি নিয়ে কিছুটা বিস্ময়ও প্রকাশ করেছিলেন অনেক ফুটবল বিশ্লেষক।

    এর আগে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পরও ফুটবল নিয়ে খোশমেজাজে দেখা যায় প্রেসিডেন্ট লুলাকে। তিনি মজা করে বলেছিলেন, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর চিন্তাও নাকি করছেন!

    এদিকে ব্রাজিল তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৪ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে। সেই ম্যাচে নেইমার মাঠে ফিরবেন কি না, তা নিয়ে সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    দেশে জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল

    September 21, 2026659

    দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে একসঙ্গে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।…

    কুনারে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

    September 21, 2026

    সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যার ৬ বছর: সাক্ষ্যেই আটকে বিচার, অপেক্ষায় পরিবার

    September 21, 2026

    ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাস বিনির্মাণের বদলে নির্মিত হল শিক্ষামুক্ত ক্যাম্পাস! দুই বছরেও কেউ কথা রাখে নি!

    September 21, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?