Author: Desk Report

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করার লড়াইয়ে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দল ব্রাজিল ও জাপান। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। গ্রুপ পর্বে দুই দলই ছিল অপরাজিত। মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও পরে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। অন্যদিকে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলের ড্রয়ের পর তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারায় জাপান। পরে সুইডেনের বিপক্ষে ড্র করে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় এশিয়ার প্রতিনিধিরা। তবে শুধু চলতি বিশ্বকাপেই নয়, সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ছন্দে রয়েছে জাপান। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের…

Read More

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক শিক্ষার্থীর জন্য প্রাপ্ত সরকারি অনুদানের অর্থ ব্যবহার করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। অভিযোগ করেছেন নিহত শিক্ষার্থীর মা ও ওই ব্যক্তির প্রথম স্ত্রী মমতাজ বেগম। তবে অভিযুক্ত বাবা মোহাম্মদ আব্দুল মতিন এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেছেন, নিজের উপার্জনের অর্থেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল মতিন সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। তার প্রথম স্ত্রী মমতাজ বেগমের অভিযোগ, গত ২৯ মে সাত লাখ টাকা দেনমোহর এবং প্রায় সোয়া পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার দিয়ে…

Read More

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির আকাশে আরেকটি উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। বরেণ্য চিত্রশিল্পী, শিল্পশিক্ষক, নির্মাতা ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শিল্পীর ব্যক্তিগত সহকারী রুবেল মিয়া তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর প্রয়াণের খবরে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী এবং অসংখ্য সংস্কৃতিপ্রেমী মানুষ এই গুণী শিল্পীর বিদায়ে গভীর বেদনা প্রকাশ করেছেন। জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। পরবর্তীতে শারীরিক…

Read More

দেশের শিল্প খাত গভীর সংকটের মুখে পড়েছে। কার্যাদেশের ঘাটতি, মালিকদের আর্থিক দুরবস্থা, শ্রম অসন্তোষ এবং দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে গত দুই বছরে দেশের ৪৫৭টি শিল্পপ্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে কর্মহীন হয়েছেন হাজার হাজার শ্রমিক, আর শিল্পাঞ্চলগুলোতে বেড়েছে অনিশ্চয়তা। শিল্পসংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট শিল্প খাতের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া ৪৫৭টি কারখানার মধ্যে ৩৯৮টিই গাজীপুর, আশুলিয়া ও চট্টগ্রামের প্রধান শিল্পাঞ্চলে অবস্থিত। সর্বশেষ গত মঙ্গলবার গাজীপুরের ইউনিক ডিজাইনার্স লিমিটেড ও ইউনিক ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। আর্থিক সংকটের কারণে গত ১৬ জুন থেকে সাময়িকভাবে…

Read More

ডিআইজি আলী আকবরের একক রাজত্ব চলছে সিআইডিতে। হাজার কোটি টাকা ঘুষ ও বিদেশে পাচারের সংবাদ সামনে এসেছে। ২০২৫ সালের ১২ মে সিআইডির প্রধান হিসেবে যোগদান করেন অতিরিক্ত আইজি ছিবগাত উল্লাহ। এরপর তিনি কোনো এক অজ্ঞাত কারণে তার ব্যাচমেট আলী আকবরকে আরআরএফ ঢাকা থেকে বদলি করে সিআইডিতে নিয়ে আসেন। সম্ভবত এটি ছিল ছিবগাত উল্লাহর জীবনের সবচেয়ে বড় ভুল ও বাজে সিদ্ধান্তগুলোর একটি। কারণ, পরবর্তীতে ছিবগাত উল্লাহর সিআইডি থেকে চলে যাওয়ার পেছনে যিনি কাজ করেছিলেন, তিনি হলেন ডিআইজি আলী আকবর। এটি অবশ্য ছিবগাত উল্লাহ বুঝতে পেরেছিলেন, কিন্তু তখন তার কিছু করার ছিল না। ডিআইজি আলী আকবর চাকরির শুরু থেকে আগাগোড়া একজন দুর্নীতিবাজ,…

Read More

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের স্বপ্ন কি ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে? বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সাম্প্রতিক বক্তব্য সেই প্রশ্নকেই নতুন করে সামনে এনে দিয়েছে। গত ১৮ জুন এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগের প্রবাহ দুর্বল হয়ে পড়েছে। তাই এখন বিদেশি বিনিয়োগের পরিবর্তে দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিডা। তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন অন্তর্বর্তী সরকারের আমলে তাকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনার ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে তুলে ধরতে নানা উদ্যোগ নেওয়া হয়। আয়োজন…

Read More

সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার কিশোর রিপন দাস (১৫) এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে। পরিবারের অভিযোগ, সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরের মারধরের শিকার হয়ে গুরুতর আহত হওয়ার পর ধীরে ধীরে দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে সে। অর্থাভাবে উন্নত চিকিৎসা চালিয়ে যেতে না পেরে শেষ পর্যন্ত তাকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে পরিবার। ভুক্তভোগীর পরিবার জানায়, নির্যাতনের ঘটনায় রিপনের মাথা ও চোখে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় প্রথমে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক…

Read More

একটি ধর্মীয় জপ, দীর্ঘদিনের প্রতিবেশী বিরোধ এবং শেষ পর্যন্ত এক নির্মম মৃত্যুর ঘটনা! সব মিলিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনের মতো নিজের বাড়িতে বসে ‘হরে-কৃষ্ণ, হরে-রাম’ জপ করছিলেন রেণু মালা। সেই জপকে কেন্দ্র করেই প্রতিবেশী মাজহারুল ইসলামের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি একপর্যায়ে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ক্ষোভের বশে অভিযুক্ত রেণু মালার ওপর হামলা চালিয়ে গলা টিপে হত্যা করেন মাজহারুল। স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মীয় অনুশীলনকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে আগে থেকেই মতবিরোধ চলছিল। ঘটনার দিনও একই বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হলে তা মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে মাজহারুল ইসলাম রেণু মালার গলা চেপে ধরেন। গুরুতর অসুস্থ অবস্থায়…

Read More

বাংলাদেশে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাতিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানিয়েছেন, রাজনৈতিক প্রতিকূলতা, নিষেধাজ্ঞা এবং নানা ষড়যন্ত্র মোকাবিলা করেও তিনি চলতি বছরের মধ্যেই দেশে ফিরবেন। তাঁর মতে, দেশে ফেরা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন, রাজনৈতিক স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ই-মেইল সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রায় দুই বছর ধরে দেশের বাইরে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে সাজানো আদালতে মৃত্যুদণ্ডের রায় রয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ। তবে এসব পরিস্থিতি তাকে বিচলিত করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, “আমি…

Read More

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে বয়স যেন কেবল একটি সংখ্যা আবারও সেটিই প্রমাণ করে চলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তাঁর পারফরম্যান্স দেখে ফুটবলপ্রেমীদের অনেকেই বলছেন, চার বছর আগের কাতার বিশ্বকাপের চেয়েও আরও পরিণত, আরও কার্যকর এবং আরও ভয়ংকর রূপে দেখা যাচ্ছে এই কিংবদন্তিকে। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির পারফরম্যান্স পরিসংখ্যানের পাশাপাশি মাঠের খেলাতেও অসাধারণ। গোল করা, সতীর্থদের দিয়ে গোল করানো, আক্রমণ গড়ে তোলা, ম্যাচের গতি নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে নেতৃত্ব দেওয়া প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন। বিশেষ করে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে বল এগিয়ে নেওয়া, নিখুঁত পাস এবং ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা…

Read More