Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, September 23 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ইলিশ মাছ ধরতেও বিএনপি নেতাকে দিতে হবে চাঁদা
    ব্রেকিং

    ইলিশ মাছ ধরতেও বিএনপি নেতাকে দিতে হবে চাঁদা

    Desk ReportBy Desk ReportAugust 9, 2026No Comments369 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৈধ ইজারা নেওয়া চর এলাকায় ইলিশ, চিংড়িসহ সামুদ্রিক মাছ ধরতে জেলেদের কাছ থেকে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় এক বিএনপি নেতা। চাঁদা না দিলে জেলেদের মারধর, চর থেকে তাড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

    অভিযোগের তীর রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজালাল মীরের দিকে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পরও এলাকায় আগের মতোই চর দখল ও চাঁদাবাজির প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন তিনি।

    জেলেদের পক্ষে গত ২২ জুলাই রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করেন বৈধ ইজারাদার আব্দুল আজিজ মাহমুদ। তাঁর অভিযোগ, সরকারি নিয়ম মেনে ইজারা নেওয়া চর হেয়ার ও চর আগারা এলাকায় মাছ ধরতে গেলে শাহজালাল মীর জেলেদের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে জেলেদের মারধর ও ভয়ভীতি দেখানো হয়।

    বন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাইয়ে চরমোন্তাজ রেঞ্জ থেকে সরকারি রাজস্ব পরিশোধ করে চর হেয়ার ও চর আগারা এলাকা এক বছরের জন্য মাছ ধরার উদ্দেশ্যে ইজারা নেন আব্দুল আজিজ মাহমুদ ও আব্দুল মান্নান ঢালী। ইজারার মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

    ভুক্তভোগী জেলে হাসান গাজী ও রাজীব খান অভিযোগ করেন, বৈধ অনুমতিপত্র থাকার পরও শাহজালাল মীর ও তাঁর সহযোগীরা জেলেদের চরে মাছ ধরতে বাধা দিচ্ছেন। তাঁদের দাবি, চাঁদা না দিলে জেলেদের মারধর করে চর থেকে বের করে দেওয়া হচ্ছে।

    মৎস্য ব্যবসায়ী আব্দুল মান্নান ঢালী এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ২০২৫ সালের জুলাইয়েও তিনি একই চর ইজারা নিয়েছিলেন। সে সময়ও শাহজালাল মীর ক্ষমতার প্রভাব খাটিয়ে জেলেদের মারধর করে চর দখলে নিয়েছিলেন বলে দাবি করেন তিনি। স্থানীয়ভাবে শাহজালাল মীর ‘সাগরের সন্ত্রাস’ নামে পরিচিত বলেও অভিযোগ করেন মান্নান। তাঁর দাবি, টাকা না দিলে কোনো জেলেই ওই এলাকায় নির্বিঘ্নে মাছ ধরতে পারেন না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    সুতিয়া নদীর খালে ড্রামের ভেতর বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

    September 23, 2026512

    ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায় সুতিয়া নদীর খালের স্লুইসগেটের নিচ থেকে প্লাস্টিকের ড্রামের ভেতর বস্তাবন্দি…

    দুই জেলায় দুই পরিবারে ছয়জনের লাশ উদ্ধার

    September 23, 2026

    ‘সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ না করলে নিউইয়র্ক-লন্ডনের রাস্তায় ঘুরত’: শেহবাজ শরিফ

    September 23, 2026

    বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত গুরুতর: শেখ হাসিনা

    September 23, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?