Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, August 2 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » এনায়েতপুরের রক্তাক্ত ৪ আগস্ট: থানায় হামলা, ১৫ পুলিশ সদস্য নিহত; বেঁচে ফেরা সদস্যের কণ্ঠে ‘শেষ বিদায়ের’ বিভীষিকা
    ব্রেকিং

    এনায়েতপুরের রক্তাক্ত ৪ আগস্ট: থানায় হামলা, ১৫ পুলিশ সদস্য নিহত; বেঁচে ফেরা সদস্যের কণ্ঠে ‘শেষ বিদায়ের’ বিভীষিকা

    Desk ReportBy Desk ReportAugust 2, 2026No Comments961 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    “ছোটভাইকে ফোন করে বলেছিলাম আমাদের থানা অ্যাটাক করেছে। আমি মনে হয় আর বাঁচব না। আমার সন্তানগুলো দেখে রাখিস। এটাই হয়তো জীবনের শেষ কথা।”

    কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ২০২৪ সালের ৪ আগস্টের ভয়াবহ হামলা থেকে প্রাণে বেঁচে ফেরা পুলিশ সদস্য এসআই আব্দুল মালেক। ঘটনার দুই বছর পরও সেই দিনের স্মৃতি বর্ণনা করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

    সেদিন এনায়েতপুর থানায় সংঘটিত হামলায় থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ মোট ১৫ জন পুলিশ সদস্য নিহত হন। ঘটনাস্থল ও আশপাশ থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নিহতদের একজনের মরদেহ থানার পাশের একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল।

    হামলার সময় থানায় আগুন ধরিয়ে দেওয়া হলে অনেক পুলিশ সদস্য প্রাণ বাঁচাতে পেছনের দিক দিয়ে পালিয়ে আশপাশের বাড়িতে আশ্রয় নেন। কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানেও তাদের খুঁজে বের করে নির্মমভাবে মারধর করা হয়। স্থানীয় এক বাসিন্দার ভাষ্য অনুযায়ী, তাদের বাড়ির বাথরুমে লুকিয়ে থাকা কয়েকজন পুলিশ সদস্যকে টেনে বের করে পিটিয়ে হত্যা করা হয়েছিল।

    ঘটনার পর থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। পুলিশের তথ্য অনুযায়ী, লুট হওয়া ১৮টি রাইফেল, পিস্তল ও শটগানের মধ্যে এখনও ছয়টি অস্ত্র এবং অধিকাংশ গুলি উদ্ধার করা সম্ভব হয়নি।

    পুলিশ ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সেদিন সকালে কয়েক হাজার আন্দোলনকারী থানার সামনে জড়ো হয়। প্রথম দফায় তারা ফিরে গেলেও দুপুরের দিকে আবার বড় মিছিল নিয়ে থানায় আসে এবং সংঘর্ষ শুরু হয়। পুলিশ প্রথমে টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে। ওই দিনের সংঘর্ষে আন্দোলনে অংশ নেওয়া তিনজনও নিহত হন।

    এসআই আব্দুল মালেক বলেন, থানার পুলিশ প্রাণঘাতী গুলি চালাতে চায়নি। তাঁর ভাষায়, “আমাদের যদি ইচ্ছা থাকত, তাহলে থানার সীমানায় ঢোকার আগেই অনেককে গুলি করতে পারতাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা নিজেরাই শেষ হয়ে গেলাম।”

    তিনি আরও জানান, হামলার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে ৬ আগস্ট আহত পুলিশ সদস্যদের লাশবাহী গাড়িতে কাফনের কাপড় পরিয়ে গোপনে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যেতে হয়েছিল।

    হামলার দিন থানায় কর্মরত তিনজন নারী কনস্টেবলের মধ্যে একজনও গুরুতর আহত হন। তিনি জানান, স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেওয়ার পর সেখানেও তাদের ওপর হামলা হয়। তাকে রক্ষা করতে গিয়ে পুলিশ কনস্টেবল রবিউল ইসলাম নিহত হন।

    এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মূল আসামী বিএনপি জামায়াত সন্ত্রাসীদের বাদ দিয়ে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত ৫ থেকে ৬ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মামলার তদন্ত এখনও চলমান এবং এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    মামলার বাদী হিসেবে এসআই আব্দুল মালেকের স্বাক্ষর থাকলেও তিনি দাবি করেন, ঘটনার পর তিনি চরম মানসিক ও শারীরিক বিপর্যয়ের মধ্যে ছিলেন এবং তদন্ত-সংক্রান্ত নথি অন্যরা প্রস্তুত করেছিলেন; তিনি কেবল নির্দেশনা অনুযায়ী স্বাক্ষর করেন।

    ৪ আগস্টের এনায়েতপুর থানার হামলা ইতিহাসে পুলিশ সদস্যদের ওপর সংঘটিত সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে আলোচিত। হামলার প্রকৃত পরিকল্পনাকারী, দায়ী ব্যক্তি এবং ঘটনার পূর্ণাঙ্গ বিচার এসব প্রশ্নের উত্তর এখনও বিচারিক ও তদন্ত প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905

    স্বপ্নের বাংলাদেশ, নাকি বিদায়ের বাংলাদেশ?

    July 30, 202626,964

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,661

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,496
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে যুবক হত্যা, আহত ৩

    August 2, 2026290

    নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে বাড়িতে ঢুকে গুলি করে মোমেন মিয়া (৫৫) নামে…

    হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে পাওয়া মুসলিম শিশুকে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিলেন স্থানীয়রা

    August 2, 2026

    ঢাবির শহীদুল্লাহ হলে সমকামিতায় হাতেনাতে আটক শিবির নেতাকর্মী; এজিএসের সিট সাময়িক বাতিল

    August 2, 2026

    এনআইডি করে দেওয়ার প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ; ছাত্রদল নেতা গ্রেফতার

    August 2, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?