Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, September 16 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধের ঘোষণা; চাকরি হারালেন সাড়ে ৪ হাজার কর্মী
    ব্রেকিং

    এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধের ঘোষণা; চাকরি হারালেন সাড়ে ৪ হাজার কর্মী

    Desk ReportBy Desk ReportAugust 1, 2026No Comments767 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্পকারখানা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রায় সাড়ে ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক চাকরি হারিয়েছেন। বৃহস্পতিবার তাদের ছাঁটাইয়ের নোটিস দেওয়া হয়, যা শনিবার (১ আগস্ট) থেকে কার্যকর হবে।

    এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকৌশলী হাসমত আলী জানান, প্রতিষ্ঠানের অবশিষ্ট সব কর্মীকেই ছাঁটাই করা হয়েছে। তবে কারখানাগুলোর নিরাপত্তা ও বৈদ্যুতিক বিভাগের সীমিতসংখ্যক কর্মী আপাতত দায়িত্বে থাকবেন।

    বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম ব্যাগ ফ্যাক্টরি, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম স্টিল, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড এবং পশুখাদ্য উৎপাদনকারী একটি কারখানা। তবে বাঁশখালীর এস এস পাওয়ার প্ল্যান্ট (কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র) আগের মতোই চালু থাকবে।

    প্রতিষ্ঠান সূত্র জানায়, দুই বছর আগেও এসব কারখানায় প্রায় ৮ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত ছিলেন। উৎপাদন সংকটের কারণে ধাপে ধাপে কর্মী ছাঁটাই করা হয়। সর্বশেষ সাড়ে ৪ হাজার কর্মী দায়িত্বে থাকলেও এবার তাদেরও অব্যাহতি দেওয়া হয়েছে। ছাঁটাই হওয়া কর্মীদের বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    হাসমত আলী বলেন, গত দুই বছর ধরে কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চালু ছিল না। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় এবং নতুন করে এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে না পারায় কাঁচামাল আমদানি সম্ভব হয়নি। ফলে উৎপাদন কার্যক্রম টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সব কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে হয়।

    তিনি আরও জানান, মালিকপক্ষের আশা, ভবিষ্যতে আর্থিক ও ব্যাংকিং জটিলতা কেটে গিয়ে কারখানাগুলো পুনরায় চালু করা সম্ভব হলে ছাঁটাই হওয়া কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে আবারও কাজে ফিরিয়ে নেওয়া হবে।

    দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর একসঙ্গে ১১টি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শিল্প খাত, কর্মসংস্থান এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

    এদিকে শিল্প খাতসংশ্লিষ্টদের অভিযোগ, দেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অস্থিরতা, এলসি জটিলতা, বিনিয়োগে অনিশ্চয়তা এবং কার্যকর নীতিগত সহায়তার অভাব শিল্পকারখানাগুলোকে একের পর এক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা শিল্প খাতে আস্থা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে, যার প্রভাব পড়ছে কর্মসংস্থান ও উৎপাদনে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্ট’ এর রায় মানি না, ২০ সেপ্টেম্বর ঢাকায় লকডাউনের আহ্বান আওয়ামী লীগ-পন্থীদের

    September 16, 202635,946

    বাংলাদেশের চলমান রাজনৈতিক ও বিচারিক বিতর্কের মধ্যে ২০ সেপ্টেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান জানিয়েছে আওয়ামী…

    যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

    September 16, 2026

    মাদারগঞ্জে ২৬টির বেশি ট্রান্সফরমার চুরি: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৫

    September 16, 2026

    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

    September 16, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?