Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 22 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » পিংক বাসে যাত্রীখরা; প্রতিদিন গুনতে হচ্ছে হাজার হাজার টাকা লোকসান
    ব্রেকিং

    পিংক বাসে যাত্রীখরা; প্রতিদিন গুনতে হচ্ছে হাজার হাজার টাকা লোকসান

    Desk ReportBy Desk ReportSeptember 22, 2026No Comments877 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ঢাকায় চালু করা হয়েছিল বিআরটিসির বিশেষায়িত ‘পিংক বাস’ সেবা। তবে চালুর এক মাস না যেতেই যাত্রীসংকট, সীমিত রুট এবং সময়সূচির অসামঞ্জস্যতায় অনেকটা মুখ থুবড়ে পড়েছে এ উদ্যোগ। নির্ধারিত রুটে বাস চলাচল করলেও অধিকাংশ সময় আসন থাকছে খালি। এতে প্রতিটি বাসে গড়ে প্রতিদিন প্রায় ৬ হাজার টাকা লোকসান গুনছে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি।

    সম্প্রতি বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে বিআরটিসির কমলাপুর ডিপো থেকে মিরপুর-১২-এর উদ্দেশে ছেড়ে যায় একটি পিংক বাস। মতিঝিল, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, আসাদ গেট, কল্যাণপুর, মিরপুর-১, ২ ও ১০ হয়ে বাসটি গন্তব্যে পৌঁছায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। ৭৫ আসনের বাসটিতে পুরো যাত্রাপথে সর্বোচ্চ প্রায় ১৫ জন যাত্রী দেখা গেছে।

    শুধু মিরপুর-মতিঝিল রুটেই নয়, সম্প্রতি ঢাকার যে ১০টি রুটে পিংক বাস চালু হয়েছে, সেগুলোর বেশির ভাগের চিত্রও প্রায় একই। যাত্রী কম থাকায় কাঙ্ক্ষিত সেবা দেওয়ার পাশাপাশি আর্থিকভাবেও চাপে পড়ছে এই সরকারি পরিবহন ব্যবস্থা।

    গত ১৮ আগস্ট নারী চালক ও সহকারীদের নিয়ে পিংক বাস সেবা চালু করে বিআরটিসি। উদ্বোধনের সময় সরকারের পক্ষ থেকে নারীদের গণপরিবহন সুবিধা বাড়ানোর কথা বলা হয়। ভবিষ্যতে এ ধরনের আরও বাস চালুর ঘোষণাও দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে যাত্রীদের একটি বড় অংশ এখনো এ সেবা ব্যবহারের সুযোগ বা সুবিধা পাচ্ছেন না।

    নিয়মিত যাত্রীদের অভিযোগ, নির্ধারিত রুটে পিংক বাস সাধারণত সকালে ও বিকেলে একবার করে চলাচল করে। ফলে নির্দিষ্ট সময়ে বাস না পেলে যাত্রীদের বাধ্য হয়ে অন্য গণপরিবহনে উঠতে হয়। যানজটের কারণে নির্ধারিত সময়েও বাস পাওয়া যায় না অনেক সময়।

    বাংলামোটরে কর্মরত আসাদ গেটের বাসিন্দা আতিকা আক্তার জানান, পিংক বাসের অবস্থান জানতে তিনি বাসের হেলপারের মোবাইল নম্বর সংগ্রহ করছিলেন। তার ভাষ্য, মিরপুর থেকে আসার পথে যানজটের কারণে বাসের নির্ধারিত সময়ে ২০ মিনিট পর্যন্ত হেরফের হতে পারে। ফলে শুধু ওই বাসে উঠতে চাইলে যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বাসটি মিস হলে শেষ পর্যন্ত সাধারণ বাসেই উঠতে হয়।

    যাত্রীদের অনেকে পিংক বাসের জন্য অ্যাপভিত্তিক লাইভ ট্র্যাকিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন। এতে বাসটি বর্তমানে কোথায় রয়েছে এবং নির্ধারিত স্টপেজে কখন পৌঁছাতে পারে- তা আগেই জানা সম্ভব হবে।

    আরেক নারী যাত্রী জানান, তিনি নিয়মিত মোহাম্মদপুর থেকে মিরপুরে যাতায়াত করেন। পিংক বাসের কথা জানলেও এখন পর্যন্ত এতে চড়ার সুযোগ হয়নি। কারণ, তার প্রয়োজনের সময় ও রুটের সঙ্গে পিংক বাসের সময়সূচি মেলে না। আসাদ গেট হয়ে মিরপুর যেতে হলে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হয়, অথচ তার যাতায়াত প্রয়োজন সকালে।

    যাত্রীদের মতে, সীমিত রুট, অপ্রতুল ট্রিপ এবং অফিস-শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচির সঙ্গে সমন্বয় না থাকাই পিংক বাসের যাত্রীসংকটের অন্যতম কারণ। পাশাপাশি অনেক নারী পরিবারের পুরুষ সদস্যদের সঙ্গে যাতায়াত করেন। ফলে শুধু নারীদের জন্য নির্ধারিত বাস সব ধরনের যাত্রীর প্রয়োজন মেটাতে পারছে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    রাতের আঁধারে ‘উন্নয়নের’ নামে পুকুরচুরি: ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ!

    September 22, 2026744

    টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন সেতুতে অনিয়মের অভিযোগ; সরেজমিনে বাঁশ ব্যবহারের সত্যতা পাওয়ার কথা প্রশাসনের, নিম্নমানের কাজ…

    টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

    September 22, 2026

    শিশু ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

    September 22, 2026

    লিটারে ১০ টাকা বেড়েছে তরল দুধের দাম

    September 22, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?