Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 22 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » পোশাকশিল্পে ধ্বস: আশুলিয়ায় ৫৬৫ শ্রমিক ছাঁটাই; শ্রমিকদের ক্ষোভ
    ব্রেকিং

    পোশাকশিল্পে ধ্বস: আশুলিয়ায় ৫৬৫ শ্রমিক ছাঁটাই; শ্রমিকদের ক্ষোভ

    Desk ReportBy Desk ReportAugust 8, 2026No Comments689 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    আশুলিয়ায় পোশাকশিল্পে ফের অস্থিরতা। ব্যবসায়িক মন্দা, পর্যাপ্ত কার্যাদেশের সংকট ও গ্যাস-সংকটের কারণ দেখিয়ে ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ শ্রমিককে ছাঁটাই করেছে এ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড। হঠাৎ ছাঁটাইয়ের ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, ৮ আগস্ট থেকে ৫৬৫ শ্রমিকের ছাঁটাই কার্যকর হবে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে কারখানায় মারাত্মক ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে। প্রয়োজনীয় ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা না পাওয়া, পর্যাপ্ত কার্যাদেশের অভাব এবং উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানার অস্তিত্ব ও ব্যবসায়িক ধারাবাহিকতা রক্ষায় শ্রমিক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    নোটিশে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ধারা ২০ অনুসরণ করে ছাঁটাইয়ের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের আইনগত পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে কাজের পরিধি বাড়লে ছাঁটাই হওয়া শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নিয়োগের কথাও বলা হয়েছে।

    ছাঁটাইয়ের তালিকায় থাকা সুইং সেকশনের অপারেটর মো. জিয়ারুল হক জানান, ৫ আগস্টের ছুটিতে গ্রামের বাড়ি দিনাজপুরে যাওয়ার পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ছাঁটাইয়ের খবর পান তিনি। আকস্মিক এই সিদ্ধান্তে এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

    শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, ব্যবসায়িক সংকটের দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দিয়ে এভাবে একসঙ্গে শত শত কর্মী ছাঁটাই করা অমানবিক। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ব্যবসায়িক মন্দার অজুহাতে ছুটির মধ্যে হঠাৎ করে এত শ্রমিক ছাঁটাই কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ছাঁটাইয়ের নোটিশ প্রত্যাহার করে শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান।

    দেশের পোশাকশিল্প দীর্ঘদিন ধরে কার্যাদেশের সংকট, জ্বালানি ও গ্যাস সরবরাহের অনিশ্চয়তা, ব্যাংকিং জটিলতা এবং বিনিয়োগ পরিবেশের দুর্বলতার চাপ মোকাবিলা করছে। এসব সংকট মোকাবিলায় বিএনপি সরকারের কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে- এমন অভিযোগও তুলেছেন তারা। তাদের দাবি, শিল্পকারখানার উৎপাদন ও কর্মসংস্থান ধরে রাখতে সরকার ব্যর্থ হলে এর সবচেয়ে বড় চাপ পড়বে শ্রমিকদের ওপর।

    একসঙ্গে ৫৬৫ শ্রমিকের চাকরি হারানোর ঘটনায় শুধু ওই কারখানার কর্মীরাই নয়, আশুলিয়ার পোশাকশিল্পের সামগ্রিক কর্মসংস্থান ও শিল্পপরিবেশ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    খেলাধুলা

    আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ; মেসির জন্য বিশেষ ‘১০’ নম্বর জার্সি

    September 22, 2026831

    আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার আগে সর্বকালের সেরা লিওনেল মেসিকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ আবহ।…

    আবারও হিন্দু হত্যা: গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটক্ষেতে বৃদ্ধার মরদেহ উদ্ধার

    September 22, 2026

    মাদরাসায় যাওয়ার পথে তরুণীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩

    September 22, 2026

    ফেনীতে নবজাতকের বাবা হওয়ার তিন দিন পর অর্থকষ্টে যুবকের মৃত্যু

    September 22, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?