Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, June 22 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » প্রকাশ্যে হত্যাযজ্ঞ, প্রশাসনের নীরবতা,অবৈধ ইউনুস সরকারের প্রতি জাতির ঘৃণা
    শীর্ষ

    প্রকাশ্যে হত্যাযজ্ঞ, প্রশাসনের নীরবতা,অবৈধ ইউনুস সরকারের প্রতি জাতির ঘৃণা

    Desk ReportBy Desk ReportSeptember 9, 2025No Comments25 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশ আজ এক অন্ধকার সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। প্রকাশ্যে কশাইয়ের মতো মানুষ খুন হচ্ছে, লাশ পড়ছে রাস্তায়, কিন্তু প্রশাসন নির্বিকার। মানবিকতা কোথায় গেলো? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কেবল দুর্বল আর নিরীহ মানুষের ওপর দমনপীড়ন চালানোর জন্যই? প্রতিদিন খুন, খুন আর খুন কিন্তু খুনিদের গ্রেপ্তার নেই, শাস্তি নেই। এ যেন বিচারহীনতার এক ভয়ংকর সংস্কৃতি।
    হত্যাকারী মুক্ত, ভুক্তভোগী বন্দি

    বাংলাদেশের আজকের বাস্তবতা হলো,যারা খুন করে তারা রাষ্ট্রের ছত্রছায়ায় নিরাপদ, অথচ যারা ভুক্তভোগী তারাই জেল-হাজতে। বিএনপি নিজের মুখেই স্বীকার করেছে তাদের চার হাজার নেতা-কর্মী বহিষ্কৃত হয়েছে নানা অপকর্মের জন্য। কিন্তু বিস্ময়করভাবে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে তারা নিষ্পাপ! তাই তাদের ধরা হয় না, আটক করা হয় না। উল্টো সাধারণ মানুষ, বিরোধী মতের মানুষ অথবা আওয়ামী লীগের সমর্থকরা হয়রানির শিকার হচ্ছে। এটি কি রাষ্ট্রের ন্যায়বিচার? না কি রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্র?
    খুনিদের রক্ষক অবৈধ সরকার

    খুনিদের গ্রেপ্তার না করে তাদের জামিন দেওয়া হচ্ছে, খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। অবৈধ ইউনুস সরকারের কাছে আজ খুনিরাই নিরাপদ আশ্রয় পাচ্ছে। হত্যাকারীদের লালন-পালন করা, অপরাধীদের রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করানোই যেন এই সরকারের নীতি। এটি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং রাষ্ট্রকে খুনিদের হাতে সমর্পণ করার অপচেষ্টা।
    বিচারহীনতার সংস্কৃতি

    এ দেশে আজ ন্যায়বিচারের কোনো জায়গা নেই। খুনের শিকার পরিবারগুলো বিচারহীনতার শিকার হয়, অথচ খুনিরা রাষ্ট্রের ছত্রছায়ায় হেসে বেড়ায়। খুনিদের জন্য জামিন, খুনিদের জন্য ছাড়, খুনিদের জন্য সুবিধা এমন নজির বিশ্বে বিরল। ইতিহাস একদিন সাক্ষ্য দেবে ড. ইউনুসের অবৈধ সরকার বিচারহীনতার এক কালো অধ্যায় রচনা করেছে।

    বাংলাদেশের মানুষ আর চুপ করে থাকবে না। প্রতিটি খুন, প্রতিটি অন্যায়, প্রতিটি অন্যায্য রায় জনতার রক্তে লেখা হচ্ছে। বাংলার মানুষ আজ ঘৃণায় ফুঁসে উঠেছে। তারা বলছে—
    খুনিদের আশ্রয়দাতা অবৈধ ইউনুস সরকারকে আমরা মানি না।
    ন্যায়বিচার চাই, খুনিদের বিচার চাই।

    ইতিহাস কাউকে ক্ষমা করে না। বাংলার মাটিতে অবৈধ সরকারের পতন হবেই, খুনিদের বিচার হবেই এটাই জাতির অঙ্গীকার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বাংলাদেশের শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণে দল নিষিদ্ধ হওয়ায় গণবয়কটের হুমকি দিলেন

    October 29, 2025734

    সুবিধার রাজনীতি বনাম বিশ্বাসের অটুট রাজনীতি: শাওন ও সায়নীকে ঘিরে কত অজানারে জানা!

    June 16, 2026550

    জামায়াতে ইসলামী: জন্মলগ্ন থেকেই ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতার ইতিহাস

    October 2, 2025445

    অর্থ পাচার নিয়ে নতুন বিতর্ক: সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ

    June 20, 2026343
    ব্রেকিং নিউজ
    আন্তর্জাতিক সাক্ষ্য

    যুক্তরাজ্যে ভয়াবহ ট্রেন সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ৮৯

    June 20, 202693

    যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত…

    অর্থ পাচার নিয়ে নতুন বিতর্ক: সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ

    June 20, 2026

    নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখল বিশ্ব ফুটবল

    June 20, 2026

    অবিশ্বাস্য প্রত্যাবর্তন! পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচাল বাংলাদেশ

    June 20, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?