Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, June 16 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বগুড়ায় এক রাতে তিন মন্দিরে প্রতিমা ভাঙচুর, ক্ষোভ ও আতঙ্কে সনাতনী সম্প্রদায়
    ব্রেকিং

    বগুড়ায় এক রাতে তিন মন্দিরে প্রতিমা ভাঙচুর, ক্ষোভ ও আতঙ্কে সনাতনী সম্প্রদায়

    Desk ReportBy Desk ReportJune 16, 2026No Comments4 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নে এক রাতে পরপর তিনটি সনাতন ধর্মীয় মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে পূজা দিতে গিয়ে ভক্তরা প্রতিমাগুলো ভাঙা ও ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কানছগাড়ি এলাকার ঐতিহ্যবাহী কানছগাড়ি মহাশ্মশান শিব মন্দির, কানছগাড়ি শীতলা মন্দির এবং পার্শ্ববর্তী কালী মন্দিরের প্রতিমাগুলো রাতের আঁধারে দুর্বৃত্তরা ভাঙচুর করে। প্রতিমাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
    কানছগাড়ি মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল কুমার জানান, প্রতি মাসের নিয়ম অনুযায়ী শনিবার সকালে তার স্ত্রী মন্দিরে নিত্যপূজা ও জলদান করতে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষ ঘটনাস্থলে জড়ো হন এবং প্রশাসন, পুলিশ ও উপজেলা পূজা উদযাপন পরিষদকে অবহিত করেন।
    ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দেন।
    শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের পরিকল্পিত হামলা স্বাধীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

    এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আলমাস হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    স্থানীয় সনাতনী সম্প্রদায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে। তাদের মতে, এমন ঘটনা শুধু একটি সম্প্রদায়ের ওপর আঘাত নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তির ওপরও গুরুতর আঘাত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বাংলাদেশের শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণে দল নিষিদ্ধ হওয়ায় গণবয়কটের হুমকি দিলেন

    October 29, 2025734

    সুবিধার রাজনীতি বনাম বিশ্বাসের অটুট রাজনীতি: শাওন ও সায়নীকে ঘিরে কত অজানারে জানা!

    June 16, 2026550

    জামায়াতে ইসলামী: জন্মলগ্ন থেকেই ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতার ইতিহাস

    October 2, 2025445

    বিদায় বীর নেতা তোফায়েল আহমেদ

    June 2, 202643
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    সুবিধার রাজনীতি বনাম বিশ্বাসের অটুট রাজনীতি: শাওন ও সায়নীকে ঘিরে কত অজানারে জানা!

    June 16, 2026550

    আদিত্য প্রতাপ ঘোষের কলাম রাজনীতির সবচেয়ে কঠিন পরীক্ষা ক্ষমতায় থাকাকালে নয়, ক্ষমতার বাইরে থাকাকালে। যখন…

    এক দিনে মাঠে আট দল, জয়ের দেখা পেল না কেউ!

    June 16, 2026

    অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন মঞ্জুর

    June 16, 2026

    ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

    June 16, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?