Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, July 31 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বন্যার্তদের ত্রাণের চাল বিক্রির মহাদুর্নীতি; আটক বিএনপি নেতা
    ব্রেকিং

    বন্যার্তদের ত্রাণের চাল বিক্রির মহাদুর্নীতি; আটক বিএনপি নেতা

    Desk ReportBy Desk ReportJuly 31, 2026No Comments219 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দুর্যোগে বিপর্যস্ত মানুষের জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায়। বন্যার্তদের জন্য বরাদ্দ সরকারি চাল গোপনে বিক্রির অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবুল হাসেম মেম্বার। পরে উত্তেজিত জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়ায় এ ঘটনা ঘটে। রাত পর্যন্ত আবুল হাসেম মেম্বার পুলিশ হেফাজতেই ছিলেন বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    স্থানীয়দের অভিযোগ, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য বরাদ্দ ত্রাণের চাল প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে গোপনে স্থানীয় দোকানগুলোতে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আবুল হাসেম মেম্বার ও জিপগাড়ির চালক চয়ন বড়ুয়াকে হেফাজতে নেয়।

    পুলিশ ঘটনাস্থল থেকে ত্রাণের দুই বস্তা চাল এবং ঢাকা মেট্রো-গ-০৬-০০৩০ নম্বরের একটি জিপগাড়ি জব্দ করেছে।

    চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. সাকের বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্যোগের সময় অসহায় মানুষের জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী নিয়ে এমন অভিযোগ জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905

    স্বপ্নের বাংলাদেশ, নাকি বিদায়ের বাংলাদেশ?

    July 30, 202626,964

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,661

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,496
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ১০ শিক্ষকের শাস্তি প্রত্যাহারের দাবিতে সরব ঢাবি শিক্ষক সমিতি

    July 31, 2026796

    ‘আইন ও ন্যায্য প্রক্রিয়া লঙ্ঘন করে শিক্ষক শাস্তি দেওয়া হয়েছে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন…

    ‘মেসি ফুটবলের দেবতা, তার পাশে খেলতেই মায়ামিতে এসেছি’: ক্যাসেমিরো

    July 31, 2026

    ১০ মাসেও স্বাভাবিক হয়নি কাঁচা পাট রপ্তানি; সংকটে লক্ষাধিক শ্রমিক-ব্যবসায়ী

    July 31, 2026

    ‘মবের’ আতঙ্কে এক বছর ধরে শ্রেণিকক্ষের বাইরে কক্সবাজার সরকারি কলেজের দুই শিক্ষক

    July 31, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?