Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, September 23 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » সুতিয়া নদীর খালে ড্রামের ভেতর বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
    ব্রেকিং

    সুতিয়া নদীর খালে ড্রামের ভেতর বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

    Desk ReportBy Desk ReportSeptember 23, 2026No Comments512 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায় সুতিয়া নদীর খালের স্লুইসগেটের নিচ থেকে প্লাস্টিকের ড্রামের ভেতর বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা পানিতে একটি প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। পরে সেটির ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় ওই ব্যক্তির মরদেহ বের করা হয়।

    পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় পচন ধরে অর্ধগলিত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরনে ছিল কালো রঙের প্যান্ট।

    পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি বস্তাবন্দি করে ড্রামের মধ্যে রাখা হয়ে থাকতে পারে। পরে সেটি বেগুনবাড়ি এলাকার সুতিয়া নদীর খালে এনে ফেলে দেওয়া হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

    ঘটনাস্থলে পুলিশ ছাড়াও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সদস্যরা পরিদর্শন করেছেন। মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

    পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    সুতিয়া নদীর খালে ড্রামের ভেতর বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

    September 23, 2026512

    ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায় সুতিয়া নদীর খালের স্লুইসগেটের নিচ থেকে প্লাস্টিকের ড্রামের ভেতর বস্তাবন্দি…

    দুই জেলায় দুই পরিবারে ছয়জনের লাশ উদ্ধার

    September 23, 2026

    ‘সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ না করলে নিউইয়র্ক-লন্ডনের রাস্তায় ঘুরত’: শেহবাজ শরিফ

    September 23, 2026

    বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত গুরুতর: শেখ হাসিনা

    September 23, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?