Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, September 20 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ১১ই আগস্ট ‘রিপাবলিক অব বালুচিস্তান’ দিবস ঘোষণা: বালোচ নেতা মীর ইয়ার বালোচ
    ব্রেকিং

    ১১ই আগস্ট ‘রিপাবলিক অব বালুচিস্তান’ দিবস ঘোষণা: বালোচ নেতা মীর ইয়ার বালোচ

    Desk ReportBy Desk ReportAugust 5, 2026No Comments677 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তানকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে নতুন করে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট বালোচ আন্দোলনকারী নেতা মীর ইয়ার বালোচ। তিনি আগামী ১১ই আগস্টকে ‘রিপাবলিক অব বালুচিস্তান’-এর স্বাধীনতা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে বসবাসরত বালোচ জনগণকে নিজ নিজ বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমক্ষে বালুচিস্তানের জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ দেওয়া এক বার্তায় মীর ইয়ার বালোচ দাবি করেন, ১৯৪৭ সালের ১১ আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের সময় বালুচিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, সে সময় অল ইন্ডিয়া রেডিওসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি প্রচারিত হয়েছিল। তবে পরবর্তীতে ১৯৪৮ সালের মার্চ মাসে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করে বালুচিস্তানকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

    মীর ইয়ার বালোচের দাবি, সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং স্বাধীনতার দাবিকে নতুন প্রজন্ম ও আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরতেই প্রতি বছর ১১ আগস্ট ‘রিপাবলিক অব বালুচিস্তান’ দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    নিজের বক্তব্যে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগও তোলেন বালোচ নেতা। তাঁর দাবি, ১৯৪৭ সালের দেশভাগের পর পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণ এশিয়ায় সংঘাত, অস্থিতিশীলতা, সন্ত্রাসবাদ এবং অর্থনৈতিক সংকটের পরিবেশ তৈরি হয়েছে।

    তিনি আরও অভিযোগ করেন, ৯/১১-এর পর সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল আর্থিক সহায়তা পেলেও একই সময়ে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে পরোক্ষভাবে মদত দিয়েছে।

    এ ছাড়া ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সামরিক অভিযান এবং বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বর্তমান পাকিস্তানি রাষ্ট্রব্যবস্থার অধীনে বালুচ জনগণের অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।

    মীর ইয়ার বালোচের দাবি, প্রায় ৬ কোটি বালোচ নিজেদের একটি স্বাধীন জাতি হিসেবে বিবেচনা করে। তাই তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্বের প্রভাবশালী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন পাকিস্তানকে দেওয়া প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন পুনর্বিবেচনা করে এবং ‘রিপাবলিক অব বালুচিস্তান’কে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয়।

    পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরেই বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে বেআইনি বলে উল্লেখ করে আসছে এবং অঞ্চলটিকে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে। অন্যদিকে, মানবাধিকার লঙ্ঘন ও নিরাপত্তা অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এমন পরিস্থিতিতে মীর ইয়ার বালোচের এই নতুন ঘোষণা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি ও বালুচিস্তান ইস্যুকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    মায়ের নিথর দেহ আঁকড়ে শিশুর কান্না, রক্তাক্ত নারীকে উদ্ধারের পর মৃত্যু

    September 20, 2026421

    ভারতের কর্ণাটকের রায়চুর জেলায় রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধারের পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। নিহত…

    গোবিন্দগঞ্জে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

    September 20, 2026

    ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার: জয়শঙ্কর

    September 20, 2026

    ১০০ দেশে উত্তর কোরীয় হ্যাকারদের ভয়ঙ্কর সাইবার হামলা: চুরি ১৩৪ কোটি টাকার ক্রিপ্টো

    September 20, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?