Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, September 26 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ৭ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষণচেষ্টা: ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
    ব্রেকিং

    ৭ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষণচেষ্টা: ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    Desk ReportBy Desk ReportAugust 12, 2026No Comments547 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    শরীয়তপুরের সখিপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণচেষ্টা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মিলন ঢালী (৩৩) নামে ওই নেতার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। মামলার পর অভিযুক্তের বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

    স্থানীয় আক্কাস ঢালীর ছেলে অভিযুক্ত মিলন ঢালী দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ। তাকে একাধিকবার উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে তাকে স্থানীয়ভাবে সতর্ক করা হয়েছিল।

    গত ৫ আগস্ট দুপুরে বাবার বাড়িতে একা ছিলেন ওই অন্তঃসত্ত্বা নারী। এ সময় মিলন সেখানে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত তাকে মারধর করেন এবং পরে হুমকি দিয়ে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

    পরে আহত অবস্থায় ওই নারীকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ৯ আগস্ট সখিপুর থানায় মিলন ঢালীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন ভুক্তভোগীর মা।

    ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মামলা করার পর থেকেই তাদের বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ ১১ আগস্ট ফোন করে মামলা তুলে না নিলে ভুক্তভোগীর পরিবারকে হত্যার পাশাপাশি বাড়িঘরে পেট্রোল বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। নিরাপত্তার কারণে পরিবারটি কয়েকদিন ধরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে।

    ভুক্তভোগী সাংবাদিকদের বলেন, মামলা তুলে নিতে তার মাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে তারা বাড়িতে ফিরতে পারছেন না। তিনি অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

    সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হুসাইন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে। মামলার কপি আদালতে পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হুমকির বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১৪৮৫ পদে আবেদন ২১ লাখের বেশি

    September 26, 2026891

    প্রতি পদের বিপরীতে ১,৪৩০ প্রার্থী, বিসিএসের চেয়েও কয়েক গুণ বেশি আবেদন দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের সংকট…

    ‘মা, প্রাইমারিতে চাকরি হয়ে গেছে’- সেই মুখেই এখন কীভাবে বলবেন, ‘মা, ভেরিফিকেশনে আটকে গেছে’

    September 26, 2026

    ক্ষমতার পালাবদলে বদলায় ইতিহাসের পাঠ, বারবার পরীক্ষা-নিরীক্ষায় শিক্ষার্থীরাই কি ‘গিনিপিগ’?

    September 26, 2026

    দুই ঘণ্টাতেই শেষ মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট

    September 26, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?