Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, September 24 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » অবৈধ যৌন উত্তেজক ওষুধের কারখানায় অভিযান: এনসিপি নেতা কারাগারে
    ব্রেকিং

    অবৈধ যৌন উত্তেজক ওষুধের কারখানায় অভিযান: এনসিপি নেতা কারাগারে

    Desk ReportBy Desk ReportSeptember 24, 2026No Comments784 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ফরিদপুরে অনুমোদনহীনভাবে যৌন উত্তেজক ওষুধ, বেবি জেল ও বিভিন্ন আয়ুর্বেদিক সামগ্রী তৈরির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডের পর তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

    মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়কে শাহেদের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানায় বিভিন্ন ধরনের অনুমোদনহীন ওষুধ উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়।

    অভিযানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬(১) ধারা লঙ্ঘনের দায়ে বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম চলছিল। সেখানে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ এবং আয়ুর্বেদিক সামগ্রী তৈরি করা হতো বলে অভিযোগ রয়েছে। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের বিষয়টিও সামনে আসে।

    অবৈধ ও অনুমোদনহীন ওষুধ উৎপাদনের অভিযোগে রাজনৈতিক দলের একজন নেতার কারাদণ্ডের ঘটনায় ফরিদপুরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    আট মাসে নারী ও কন্যাশিশু নির্যাতনের ১,৯১৯ ঘটনা; ধর্ষণের শিকার ৩৩১

    September 24, 20262,933

    চলতি বছরের প্রথম আট মাসে সারাদেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের ১ হাজার ৯১৯টি ঘটনা নথিভুক্ত…

    অবৈধ যৌন উত্তেজক ওষুধের কারখানায় অভিযান: এনসিপি নেতা কারাগারে

    September 24, 2026

    নিত্যপণ্যের দামে ফের অস্বস্তি: জ্বালানি মূল্যবৃদ্ধির ধাক্কায় বাড়ছে বাজারচাপ

    September 24, 2026

    রাশিয়ার জ্বালানি সরবরাহ সংকটে ভারতের ডিজেলের রেকর্ড রপ্তানি তুরস্কে

    September 24, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?