Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, September 17 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ঋণের টাকায় ব্যাংক সংস্কার; পরামর্শকরাই নেবেন ৯৪ কোটি
    ব্রেকিং

    ঋণের টাকায় ব্যাংক সংস্কার; পরামর্শকরাই নেবেন ৯৪ কোটি

    Desk ReportBy Desk ReportSeptember 17, 2026No Comments884 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    খেলাপি ঋণ ও সুশাসনের সংকট সামনে রেখেই সরকারের ১,২৭৬ কোটি টাকার প্রকল্পে বড় বরাদ্দ প্রযুক্তি-পরামর্শক খাতে

    দেশের ব্যাংক খাত যখন খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি, প্রশাসনিক দুর্বলতা এবং মূলধন ও তারল্য সংকটের মতো সমস্যায় চাপে, তখন এসব সংকট মোকাবিলায় ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ টাকার নতুন প্রকল্প নিয়েছে সরকার। ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ নামে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের ১ হাজার ২৬১ কোটি ৫৪ লাখ টাকা আসবে প্রকল্প ঋণ হিসেবে, আর ১৪ কোটি ৭৬ লাখ টাকা দেবে সংশ্লিষ্ট সংস্থা।

    কিন্তু প্রশ্ন উঠছে প্রকল্পের ব্যয় কাঠামো নিয়ে। কারণ ব্যাংক খাতের মৌলিক সংকট হিসেবে খেলাপি ঋণ ও সুশাসনের দুর্বলতাকে চিহ্নিত করা হলেও প্রকল্পের বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে প্রযুক্তি, সফটওয়্যার, পরামর্শক ও প্রশিক্ষণের পেছনে। প্রকাশিত প্রকল্প তথ্য অনুযায়ী, এসব কয়েকটি খাতেই প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকা, অর্থাৎ মোট প্রকল্প ব্যয়ের প্রায় ৯৭ শতাংশ ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

    সরকারের নেওয়া এ প্রকল্পে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে পরামর্শক নিয়োগের বরাদ্দ। প্রকল্প নথি অনুযায়ী, ব্যক্তি পরামর্শকের জন্য ২৯ কোটি ৯ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রতিষ্ঠানভিত্তিক পরামর্শকের জন্য ৬৫ কোটি ৩৩ লাখ ৮৭ হাজার টাকা রাখা হয়েছে। অর্থাৎ দুই ধরনের পরামর্শক মিলিয়ে ব্যয় হবে ৯৪ কোটি ৪৩ লাখ ৬২ হাজার টাকা। ব্যক্তিগত পরামর্শকের জন্য ২৫৩ জনমাস এবং প্রতিষ্ঠানভিত্তিক পরামর্শকের জন্য ছয়টি চুক্তির সংস্থান রাখা হয়েছে।

    ব্যাংক খাত আধুনিকায়নের নামে প্রকল্পের বড় অর্থ যাচ্ছে তথ্যপ্রযুক্তি অবকাঠামোতে। শুধু আইসিটি সরঞ্জাম কেনায় ৭১১ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা এবং কম্পিউটার সফটওয়্যারে ৩৫৫ কোটি ৩৬ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ রয়েছে। দুই খাত মিলিয়ে প্রযুক্তি কেনাকাটাতেই যাচ্ছে ১ হাজার ৬৭ কোটি টাকার বেশি।

    প্রকল্পে ব্যাংকিং খাতের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্যও রাখা হয়েছে ৭০ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা। এর মধ্যে প্রকল্প ঋণ থেকে ৬৭ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়ন থেকে ৩ কোটি টাকা দেওয়ার কথা রয়েছে।

    সরকারের ঘোষিত লক্ষ্য- দুর্বল ব্যাংক পুনর্গঠন, ব্যাংক রেজল্যুশন কাঠামো শক্তিশালী করা, আমানতকারীদের সুরক্ষা বাড়ানো এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা উন্নত করা। কিন্তু প্রকল্পের অর্থ কোথায় কতটা যাচ্ছে, সেই হিসাবই এখন আলোচনার কেন্দ্রে।

    বিশেষ করে খেলাপি ঋণ ও ব্যাংক খাতের সুশাসনের সংকট চিহ্নিত করার পরও সরাসরি সেই সংকট মোকাবিলায় তুলনামূলক কম বরাদ্দ কেন- এ প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। কারণ প্রকল্পের প্রায় পুরো অর্থ যদি প্রযুক্তি, পরামর্শক ও প্রশিক্ষণে ব্যয় হয়, তাহলে বাস্তবে দুর্বল ব্যাংকের আর্থিক ভিত্তি ও জবাবদিহি কতটা শক্তিশালী হবে, সেটিই হবে প্রকল্পটির বড় পরীক্ষা।

    অর্থাৎ, ব্যাংক খাতের দীর্ঘদিনের সংকটের দায় ও সংস্কারের দায়িত্ব এখন সরকারের কাঁধেই। বিশ্বব্যাংকের ঋণে পরিচালিত এই প্রকল্পে প্রতিটি টাকা কীভাবে ব্যয় হচ্ছে, পরামর্শক নিয়োগের যৌক্তিকতা কী এবং পাঁচ বছর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ, সুশাসন ও তদারকিতে দৃশ্যমান পরিবর্তন কতটা এসেছে- এসব বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    লোডশেডিংয়ে ফিরল গ্রামবাংলার পুরোনো ঐতিহ্য

    September 17, 2026582

    বিদ্যুৎ সংকটে আবারও কদর বেড়েছে হারিয়ে যেতে বসা হাতপাখার তীব্র গরমের সঙ্গে ঘনঘন লোডশেডিং- বিদ্যুৎনির্ভর…

    চুরি যাওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

    September 17, 2026

    পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল: ১১ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন

    September 17, 2026

    ঋণের টাকায় ব্যাংক সংস্কার; পরামর্শকরাই নেবেন ৯৪ কোটি

    September 17, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?