Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, August 10 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » কথিত জুলাই আন্দোলন ‘গণঅভ্যুত্থান নয়, পরিকল্পিত রিজিম চেঞ্জ’: ফরহাদ মজহার
    ব্রেকিং

    কথিত জুলাই আন্দোলন ‘গণঅভ্যুত্থান নয়, পরিকল্পিত রিজিম চেঞ্জ’: ফরহাদ মজহার

    Desk ReportBy Desk ReportAugust 10, 2026No Comments1,375 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ২০২৪ সালের কথিত জুলাই আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তন নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন কবি, লেখক ও রাজনৈতিক চিন্তক ফরহাদ মজহার। তাঁর অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতন কোনো স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের ফল নয়; বরং মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ‘রিজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের অংশ হিসেবেই এই রাজনৈতিক পরিবর্তন ঘটানো হয়েছে।

    ফরহাদ মজহারের দাবি, আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শীর্ষ সমন্বয়ককে মার্কিন দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট ‘সেফ হাউসে’ রাখা হয়েছিল। সেখানে তাদের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করে আন্দোলনের মূল লক্ষ্য পরিবর্তন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

    আন্দোলনের শুরুর দিকের পরিস্থিতি স্মরণ করে ফরহাদ মজহার বলেন, ২ আগস্ট রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদের সঙ্গে তাঁর দীর্ঘ কথা হয়েছিল। তখনও আন্দোলনের বিষয়ে ‘কম্প্রোমাইজ’ বা সমঝোতার আলোচনা চলছিল।

    ফরহাদ মজহারের ভাষ্য অনুযায়ী, আন্দোলনের কয়েকটি গ্রুপ ইতোমধ্যে ‘সেফ হাউসে’ অবস্থান করছিল। এসব সেফ হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস তৈরি করেছিল।

    সেখানে অবস্থানরত ছাত্র নেতাদের ওপর এমন চাপ সৃষ্টি করা হয়েছিল, যাতে তারা আন্দোলনের দাবি সীমিত করে শুধু শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি সামনে আনেন।

    ফরহাদ মজহারের ভাষায়, ‘সেফ হাউসে তো মগজ ধোলাই হয়েছে।’ সেখানে থাকা ব্যক্তিরা ফোন করে জানিয়েছিলেন- তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে যেন তারা শুধু শেখ হাসিনার পদত্যাগের কথা বলেন।

    কথিত জুলাই আন্দোলনের প্রাথমিক লক্ষ্য ছিল রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার গভীর পরিবর্তনের দাবি। কিন্তু পরবর্তী সময়ে সেই আন্দোলনকে নির্দিষ্ট একটি রাজনৈতিক দাবিতে- শেখ হাসিনার পদত্যাগে সীমাবদ্ধ করার চেষ্টা করা হয়।

    তাঁর অভিযোগ, এই পরিবর্তনের পেছনে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও সক্রিয় ছিল এবং যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার কাঠামো পরিবর্তনে ভূমিকা রেখেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    এসএসসি-সমমানের পরীক্ষায় বড় ধাক্কা: অকৃতকার্য ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী

    August 10, 2026993

    পাসের হার কমেছে ৬.২০ শতাংশ, এক বছরে বেড়েছে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা চলতি বছরের এসএসসি…

    সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম কারাগারে

    August 10, 2026

    পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর চূড়ান্ত তালিকায় নাম

    August 10, 2026

    থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়; কৃষকদল নেতা গ্রেপ্তার

    August 10, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?