Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, September 17 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » চুরি যাওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
    ব্রেকিং

    চুরি যাওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

    Desk ReportBy Desk ReportSeptember 17, 2026No Comments4,489 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি যাওয়া একটি গরু স্থানীয় বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে হেফাজতে নেয়। একই সঙ্গে বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে তদন্তে নেমেছে বিএনপি।

    ঘটনাটি ঘটেছে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। সেখানে দেলোয়ার হোসেন দেলু নামে এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি যাওয়া গরুটি উদ্ধার করা হয়। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    জানা যায়, গত ১০ সেপ্টেম্বর রাতে ভাটরা ইউনিয়নের নলছরা এলাকায় একটি পরিবারের গরু চুরি হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। চুরি যাওয়া গরু উদ্ধারে স্থানীয়ভাবে খোঁজাখুঁজিও শুরু হয়।

    এরই মধ্যে স্থানীয়রা জানতে পারেন, চুরি যাওয়া গরুর সঙ্গে মিলে যায় এমন একটি গরু দেলোয়ার হোসেনের গোয়ালঘরে রয়েছে। খবর ছড়িয়ে পড়লে তাঁর বাড়ির সামনে লোকজন জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটি উদ্ধার করে।

    এদিকে ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি সামনে আসার পর দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইউনিয়ন বিএনপি। নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দলীয়ভাবে বিষয়টি যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া গরুটির একটি দেলোয়ার হোসেনের বাড়ি থেকে এবং অপরটি অন্য এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গরুটি তাঁর গোয়ালঘরে কীভাবে গেল এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    লোডশেডিংয়ে ফিরল গ্রামবাংলার পুরোনো ঐতিহ্য

    September 17, 2026582

    বিদ্যুৎ সংকটে আবারও কদর বেড়েছে হারিয়ে যেতে বসা হাতপাখার তীব্র গরমের সঙ্গে ঘনঘন লোডশেডিং- বিদ্যুৎনির্ভর…

    চুরি যাওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

    September 17, 2026

    পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল: ১১ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন

    September 17, 2026

    ঋণের টাকায় ব্যাংক সংস্কার; পরামর্শকরাই নেবেন ৯৪ কোটি

    September 17, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?