Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, September 26 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বগুড়ায় কালীমন্দিরে ভাঙচুর-চুরি, ডোবায় মিলল মূর্তি
    ব্রেকিং

    বগুড়ায় কালীমন্দিরে ভাঙচুর-চুরি, ডোবায় মিলল মূর্তি

    Desk ReportBy Desk ReportSeptember 26, 2026No Comments885 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দানবাক্স ভেঙে টাকা লুট, খোয়া গেছে কাঁসার ঘণ্টা-ত্রিশূলসহ পূজার সামগ্রী

    বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে ভাঙচুর, দানবাক্স ভেঙে টাকা চুরি এবং পূজার বিভিন্ন সামগ্রী লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মন্দিরের একটি মূর্তি পাশের ডোবায় ফেলে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে। পরে সেটি উদ্ধার করেন মন্দিরের পুরোহিত।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ডহরপুর কালীমাতা মন্দিরে ঘটনাটি প্রকাশ্যে আসে। স্থানীয় ও মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পূজা-অর্চনা শেষে মন্দির বন্ধ করে যাওয়ার পর শুক্রবার সকাল ৮টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে।

    মন্দিরের পুরোহিত শ্রী খগেন্দ্রনাথ প্রামাণিক জানান, সকালে মন্দিরে এসে তিনি দানবাক্স ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরের বিভিন্ন সামগ্রীও ছড়িয়ে-ছিটিয়ে ছিল। একই সঙ্গে একটি মূর্তিও মন্দিরে পাওয়া যাচ্ছিল না।

    পরে আশপাশে খোঁজাখুঁজি করে মন্দিরের পাশের একটি ডোবা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া মাটিহাঁস থেকে হাটকড়ইগামী আঞ্চলিক সড়কের পাশের ধানক্ষেতে ‘সন্ন্যাসী ঠাকুর’ নামের আরেকটি মূর্তি পাওয়া যায় বলে পুরোহিত জানিয়েছেন।

    মন্দির কর্তৃপক্ষের দাবি, দুর্বৃত্তরা দানবাক্সের টাকা ছাড়াও কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসার কাঁসি, কাঁসার প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে গেছে।

    ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল মন্দির পরিদর্শন করেছে। থানার ওসি তারিকুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়দের একটি প্রতিনিধি দল থানায় অভিযোগ করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    বগুড়ায় চলতি বছরও হিন্দু উপাসনালয়ে ভাঙচুরের একাধিক ঘটনা সংবাদমাধ্যমে এসেছে। জুন মাসে বগুড়ার তিনটি মন্দিরে কয়েকটি প্রতিমা ভাঙচুরের খবর প্রকাশিত হয়েছিল; সে ঘটনায় পুলিশ তদন্ত শুরু করার কথা জানিয়েছিল কিন্তু বাস্তবে সেই তদন্তের কোনো অপরাধী সম্পর্কে জানা যায় নি।

    মন্দিরে হামলা বা ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুর শুধু সম্পদের ক্ষতি নয়- এ ধরনের ঘটনা স্থানীয় মানুষের ধর্মীয় নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি নিয়ে উদ্বেগ তৈরি করে। দ্রুত তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই এখন স্থানীয়দের প্রধান দাবি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১৪৮৫ পদে আবেদন ২১ লাখের বেশি

    September 26, 2026891

    প্রতি পদের বিপরীতে ১,৪৩০ প্রার্থী, বিসিএসের চেয়েও কয়েক গুণ বেশি আবেদন দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের সংকট…

    ‘মা, প্রাইমারিতে চাকরি হয়ে গেছে’- সেই মুখেই এখন কীভাবে বলবেন, ‘মা, ভেরিফিকেশনে আটকে গেছে’

    September 26, 2026

    ক্ষমতার পালাবদলে বদলায় ইতিহাসের পাঠ, বারবার পরীক্ষা-নিরীক্ষায় শিক্ষার্থীরাই কি ‘গিনিপিগ’?

    September 26, 2026

    দুই ঘণ্টাতেই শেষ মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট

    September 26, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?