Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, September 23 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বিদ্যালয়ে ঢুকে পঞ্চম শ্রেণির ছাত্রীর মুখে লাথি, উপড়ে গেল তিন দাঁত
    ব্রেকিং

    বিদ্যালয়ে ঢুকে পঞ্চম শ্রেণির ছাত্রীর মুখে লাথি, উপড়ে গেল তিন দাঁত

    Desk ReportBy Desk ReportSeptember 23, 2026No Comments411 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে ঢুকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। হামলায় শিশুটির তিনটি দাঁত উপড়ে গেছে এবং দুটি দাঁত ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় সে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

    গত সোমবার বিকেলে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রাতে বেতাগী থানায় মামলা করেছেন। পুলিশ মামলায় অভিযুক্ত মো. ফয়সাল মৃধা (২২), তাঁর ছোট ভাই মো. সিফাত মৃধা (২০) ও মা মোসা. শিরিন বেগমকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

    স্থানীয় বাসিন্দা, শিশুটির স্বজন ও বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, ফয়সাল বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হতো।

    পরিবারের অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর শিশুটি বাড়ির বাইরে শৌচাগারে গেলে ফয়সাল উঁকি দিয়ে তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। শিশুটির চিৎকারে স্বজনেরা এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে ভুক্তভোগীর মা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়।

    এ ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বসে। পরিবারের দাবি, সালিশের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফয়সাল শিশুটিকে মারধরের হুমকি দেন। তাঁর ভয়ে কয়েকদিন শিশুটিকে বিদ্যালয়ে পাঠানো হয়নি। পরে সোমবার এক শিক্ষক তাকে বিদ্যালয়ে নিয়ে যান।

    এরপর বিকেল ৪টার দিকে বিদ্যালয়ে ঢুকে শিশুটির ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ফয়সালের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিনি শিশুটিকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও লাথি মারেন। একপর্যায়ে মুখে লাথি লাগলে তার কয়েকটি দাঁত ভেঙে ও উপড়ে যায়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে বসে যন্ত্রণায় কাঁদছে শিশুটি। তার মুখ থেকে রক্ত ঝরছে এবং মাঠের একাংশেও রক্তের দাগ দেখা যাচ্ছে।

    ভুক্তভোগীর মা বলেন, ‘ফয়সালের ভয়ে মেয়েকে ঘরে আটকে রেখেছি। আমিও পালিয়ে থেকেছি। ওর বাবা নেই, আমরা গরিব।’ তিনি অভিযোগ করেন, কয়েকদিন ধরে ফয়সাল তাঁর মেয়েকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এবং চলাফেরায় বাধা দিতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি মেয়েকে মারধর করেন।

    গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, প্রায় তিন বছর ধরে ফয়সাল বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। কয়েকজনের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও রয়েছে। সোমবার হঠাৎ বিদ্যালয়ে ঢুকে তিনি ওই ছাত্রীকে মারধর করেন। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

    বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, হামলার পর পুলিশ ফয়সালের মা শিরিন বেগমকে আটক করে। পরে শিশুটির মা মামলা করলে ফয়সাল ও তাঁর ভাই সিফাতকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার বরগুনা আদালতে পাঠানো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বৃদ্ধি: সাধারণ মানুষের পকেট কাটার আয়োজনে ব্যাস্ত সরকার !

    September 23, 202616

    ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের কলাম দেশের বাজারে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা…

    এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ চাঁদা! কৃষকদল নেতা ফয়সাল গ্রেপ্তার

    September 23, 2026

    কম্যুনিজমের মৃত্যু; পৃথিবীর ডানদিকে মোড়

    September 23, 2026

    জাতিসংঘের বহুপাক্ষিকতার পক্ষে নতুন জোট পি৪এম, উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

    September 23, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?