Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, September 26 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ নেতা কারাগারে
    ব্রেকিং

    মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ নেতা কারাগারে

    Desk ReportBy Desk ReportAugust 10, 2026No Comments749 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    রোববার ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    কারাগারে পাঠানো তিন আসামি হলেন- ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শিক্ষক ফেডারেশনের সভাপতি ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ।

    আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত বিচার আইনের মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হলে তিন আসামির জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

    ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও বাজারসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রতিষ্ঠান লেয়ার মুরগি পালন করে আসছে। ওই খামারের মুরগির বিষ্ঠা মাছের খাবার তৈরিতে ব্যবহার করা হয়। বিষ্ঠার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

    চলতি বছরের ৭ এপ্রিল রাতে এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভেঙে টাকা লুট এবং একটি প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগও রয়েছে।

    ঘটনার পরদিন, ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে।

    মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৬) কামরুল হাসান মিলনের ভাইসহ কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    কলকাতায় প্রদর্শিত হচ্ছে শেখ হাসিনাকে ঘিরে নির্মিত টেলিছবি ‘আমি শেখ মুজিবের মেয়ে’

    September 26, 202615,988

    কলকাতায় প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে…

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026

    মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ বাবা

    September 26, 2026

    ‘একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে!’- পাক সাংবাদিককে জয়শঙ্কর

    September 26, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?