Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, September 16 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২
    ব্রেকিং

    যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

    Desk ReportBy Desk ReportSeptember 16, 2026No Comments553 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    চট্টগ্রামের সাতকানিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ ১২ এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে এবং হাইকোর্ট থেকে জামিন নেওয়ার প্রস্তুতি হিসেবে মামলার ১০ আসামি ঢাকায় অবস্থান করছিলেন। পরে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রথমে দুজনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরও ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়। বুধবার চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক মো. জসিম উদ্দিন ওরফে মিষ্টি জসিম, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদলের নেতা জয়নাল আবেদীন মানিক, পুরানগড় ইউনিয়ন যুবদলের সংগঠক মোহাম্মদ রিদোয়ান ইসলাম, টিপু ওরফে মিষ্টি টিপু, আবু মাজহারুল ইসলাম ইফাজ, আব্দুল্লাহ আল তুষার, খোরশেদ আলম ওরফে ফারুক, মো. রবিউল হোসেন রবি, আবুল কাশেম ওরফে লইট্ট্যা কাশেম, হাবিবুর ইসলাম ওরফে হাবিব, মো. আজাদ এবং মো. হেলাল। তাঁদের মধ্যে জসিম উদ্দিনকে মামলার প্রধান আসামি করা হয়েছে।

    পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পাঁচ দিন পর গত ৩ সেপ্টেম্বর রাতে নিহত জাহেদুল ইসলামের মা মনোয়ারা বেগম সাতকানিয়া থানায় মামলা করেন। মামলায় জসিম উদ্দিনকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

    গ্রেপ্তার ১২ জনের মধ্যে মো. সাজ্জাদ ছাড়া এজাহারে নাম থাকা অন্য সব আসামিই বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে ডিবি।

    চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে মো. আজাদকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যান্য আসামিকে জিজ্ঞাসাবাদ, তাঁদের জবানবন্দি এবং তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে।

    পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত অবশিষ্ট আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে পুলিশের তথ্যমতে, নিহত জাহেদুল ইসলামের বিরুদ্ধেও বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন আইনে অন্তত আটটি মামলা রয়েছে।

    তবে এসব মামলার বিষয় আলাদাভাবে তদন্তাধীন এবং জাহেদুল হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ব্রিকস মহাসম্মেলন শেষে মোদিকে স্বাগত জানিয়ে চীনের বড় বার্তা

    September 16, 2026846

    ‘চীন-ভারত সম্পর্কের ভিত্তি হওয়া উচিত অংশীদারত্ব’, কৌশলগত স্বায়ত্তশাসনকে স্বাগত বেইজিংয়ের ব্রিকস মহাসম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার…

    ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্ট’ এর রায় মানি না, ২০ সেপ্টেম্বর ঢাকায় লকডাউনের আহ্বান আওয়ামী লীগ-পন্থীদের

    September 16, 2026

    যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

    September 16, 2026

    মাদারগঞ্জে ২৬টির বেশি ট্রান্সফরমার চুরি: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৫

    September 16, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?