Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, September 26 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » সাগরপথে মিয়ানমারে পাচার ভেস্তে দিল কোস্টগার্ড; মিরসরাইয়ে ৯৭৫ বস্তা ইউরিয়া জব্দ
    ব্রেকিং

    সাগরপথে মিয়ানমারে পাচার ভেস্তে দিল কোস্টগার্ড; মিরসরাইয়ে ৯৭৫ বস্তা ইউরিয়া জব্দ

    Desk ReportBy Desk ReportSeptember 26, 2026No Comments593 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    চট্টগ্রামের মিরসরাই উপকূলকে ব্যবহার করে সাগরপথে মিয়ানমারে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারের প্রস্তুতির অভিযোগ সামনে এসেছে। গভীর রাতে অভিযান চালিয়ে ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক ও পাচারের জন্য উপকূলে প্রস্তুত রাখা একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। ঘটনায় তিনজনকে আটক করা হলেও পাচারচক্রের মূল হোতারা অভিযানের খবর পেয়ে পালিয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলে এ অভিযান চালানো হয়।

    আটক ব্যক্তিরা হলেন- ট্রাকচালক ইয়াছিন এবং শ্রমিক মো. মনির হোসেন ও মো. ইসমাইল। পরে ভ্রাম্যমাণ আদালত ইয়াছিনকে ১ হাজার টাকা এবং মনির হোসেন ও ইসমাইলকে ২০০ টাকা করে অর্থদণ্ড দেন।

    কোস্টগার্ড সূত্র জানায়, চট্টগ্রামের মাঝিরঘাট থেকে চারটি ট্রাকে করে সারগুলো মিরসরাইয়ের উপকূলে আনা হয়। সংশ্লিষ্টদের দেওয়া তথ্যে সারগুলো হাতিয়ায় নেওয়ার কথা থাকলেও উপকূলে আগে থেকেই একটি মাছ ধরার ট্রলার প্রস্তুত রাখা হয়েছিল।

    ট্রাক থেকে সারগুলো ওই ট্রলারে তোলার সময় বিষয়টি কোস্টগার্ডের নজরে আসে। এরপর দ্রুত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সারসহ ট্রাক ও ট্রলার জব্দ করা হয়।

    প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের ধারণা, সাগরপথে সারগুলো মিয়ানমারে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। তবে এই পরিকল্পনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কোনো বড় চক্র রয়েছে কি না, তা তদন্তের বিষয়।

    ঘটনাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। ট্রাকচালকদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি ট্রাকে ৩০০ বস্তা করে এবং একটি ট্রাকে ২০০ বস্তা- মোট ১ হাজার ১০০ বস্তা সার থাকার কথা ছিল। কিন্তু অভিযান শেষে ট্রাক ও ট্রলার মিলিয়ে উদ্ধার হয়েছে ৯৭৫ বস্তা।

    ফলে বাকি ১২৫ বস্তা সার কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, কোস্টগার্ডের অভিযান শুরুর আগেই একটি মাছ ধরার ট্রলারে করে ওই সার সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    অভিযানের সময় আটক ব্যক্তিরা সারের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। পরে ঘটনাস্থলে যান মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের ও উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়।

    জব্দ করা ৯৭৫ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্য প্রতি কেজি ২৫ টাকা হিসেবে প্রকাশ্য নিলামে ১২ লাখ ১৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়েছে।

    সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, ট্রলারে থাকা ১৭৫ বস্তা এবং চারটি ট্রাকে থাকা ৮০০ বস্তাসহ মোট ৯৭৫ বস্তা সার নিলামে বিক্রি করা হয়েছে। সারের বৈধ কাগজপত্র না থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সার পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে ট্রাক ও ট্রলার মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

    অভিযানে তিনজন আটক হলেও সার পরিবহন, উপকূলে ট্রলার প্রস্তুত রাখা এবং সাগরপথে পাচারের মতো একটি বড় পরিকল্পনার পেছনে কারা ছিল- এখন সেটিই বড় প্রশ্ন।

    মিরসরাই কোস্টগার্ডের পিওআর মোহাম্মদ রবিউল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মিরসরাই উপকূলে নিয়ে আসা সারগুলো জব্দ করা হয়েছে। সাগরপথে চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১৪৮৫ পদে আবেদন ২১ লাখের বেশি

    September 26, 2026891

    প্রতি পদের বিপরীতে ১,৪৩০ প্রার্থী, বিসিএসের চেয়েও কয়েক গুণ বেশি আবেদন দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের সংকট…

    ‘মা, প্রাইমারিতে চাকরি হয়ে গেছে’- সেই মুখেই এখন কীভাবে বলবেন, ‘মা, ভেরিফিকেশনে আটকে গেছে’

    September 26, 2026

    ক্ষমতার পালাবদলে বদলায় ইতিহাসের পাঠ, বারবার পরীক্ষা-নিরীক্ষায় শিক্ষার্থীরাই কি ‘গিনিপিগ’?

    September 26, 2026

    দুই ঘণ্টাতেই শেষ মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট

    September 26, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?