Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, September 26 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার; আটক ১
    ব্রেকিং

    সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার; আটক ১

    Desk ReportBy Desk ReportAugust 12, 2026No Comments501 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    সাভারের হেমায়েতপুরে একটি বাড়ি ঘিরে দীর্ঘ সময়ের অভিযানে নয়টি বিস্ফোরক, বিপুল পরিমাণ গান পাউডার ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এর আগে পাঁচটি বিস্ফোরকসহ আরিফ হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

    বুধবার (১২ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার ওই বাড়িতে অভিযান শেষ হয়। পরে ভোর ৪টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

    পুলিশ জানায়, আরিফ হোসেনকে কিশোরগঞ্জ থেকে অনুসরণ করছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে সাভারের হেমায়েতপুর এলাকায় একটি বাস থেকে নামার পর তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে পাঁচটি বিস্ফোরক, একটি চাকু ও একটি লাইটার উদ্ধার করা হয়।

    আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে হেমায়েতপুরের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর প্রাইমারি স্কুলের পেছনে আব্দুল জলিলের মালিকানাধীন একটি বাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।

    পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), বোম্ব ডিসপোজাল ইউনিটসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটিতে অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টার অভিযান শেষে বাড়িটি থেকে নয়টি বিস্ফোরক, বিপুল পরিমাণ গান পাউডার এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

    সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, হেমায়েতপুর থেকে পাঁচটি বিস্ফোরকসহ এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়িটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী ও নয়টি বিস্ফোরক উদ্ধার হয়েছে।

    বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উদ্ধার করা সামগ্রী পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ঘটনাটির পেছনে কোনো বড় ধরনের পরিকল্পনা বা চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১৪৮৫ পদে আবেদন ২১ লাখের বেশি

    September 26, 2026891

    প্রতি পদের বিপরীতে ১,৪৩০ প্রার্থী, বিসিএসের চেয়েও কয়েক গুণ বেশি আবেদন দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের সংকট…

    ‘মা, প্রাইমারিতে চাকরি হয়ে গেছে’- সেই মুখেই এখন কীভাবে বলবেন, ‘মা, ভেরিফিকেশনে আটকে গেছে’

    September 26, 2026

    ক্ষমতার পালাবদলে বদলায় ইতিহাসের পাঠ, বারবার পরীক্ষা-নিরীক্ষায় শিক্ষার্থীরাই কি ‘গিনিপিগ’?

    September 26, 2026

    দুই ঘণ্টাতেই শেষ মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট

    September 26, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?