Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, August 15 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » সীতাকুণ্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিক; নিহত ৪
    ব্রেকিং

    সীতাকুণ্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস লিক; নিহত ৪

    Desk ReportBy Desk ReportAugust 15, 2026No Comments547 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

    শুক্রবার ইয়ার্ডের কার্যক্রম বন্ধ ছিল। সকালে স্ক্র্যাপ হিসেবে রাখা এলএনজি জাহাজের একটি ট্যাঙ্কে হঠাৎ লিকেজ দেখা দেয়। সেখান থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলের আশপাশে থাকা কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়।

    ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন, সকাল ৯টার দিকে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাঙ্কে লিকেজের ঘটনা ঘটে। ইয়ার্ড বন্ধ থাকায় সেখানে শ্রমিকদের নিয়মিত কার্যক্রম ছিল না। তবে স্থানীয় কিছু বহিরাগত ব্যক্তি ঘটনাটি দেখতে গিয়ে গ্যাসের সংস্পর্শে আসেন। এতে কয়েকজন আক্রান্ত হন এবং চারজন মারা যান।

    সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ও আহতদের পরিচয় এবং গ্যাসের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ইয়ার্ড কর্মকর্তাদের অভিযোগ, ঘটনার পর স্থানীয় শতাধিক বিক্ষুব্ধ মানুষ ইয়ার্ডে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় ইয়ার্ডের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে।

    ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার প্রকৃত কারণ, জাহাজটির ট্যাঙ্কে কী ধরনের গ্যাস অবশিষ্ট ছিল এবং নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি ছিল কি না- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি দুর্ঘটনার দায় নির্ধারণে তদন্ত প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,816

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    বিদ্যুৎমন্ত্রী শেখ হাসিনা; প্রতিদিনের সূর্য

    August 13, 202642,599
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে নারী কর্মীদের হয়রানি

    August 15, 2026653

    বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) মাঠপর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ ও যৌন…

    মেহেরপুরে তিন স্থানে বোমাসদৃশ বস্তু; ছড়াল আতঙ্ক

    August 15, 2026

    স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ও অকাল মৃত্যু: প্রসঙ্গ জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গতাজের হত্যাকাণ্ড

    August 15, 2026

    জন্মাষ্টমীর প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলা বিএনপির দুই নেতার

    August 15, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?