Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, September 26 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » হরমুজ প্রণালি খুলতে ইরানকে পাল্টা শর্ত দিলেন ট্রাম্প
    ব্রেকিং

    হরমুজ প্রণালি খুলতে ইরানকে পাল্টা শর্ত দিলেন ট্রাম্প

    Desk ReportBy Desk ReportAugust 12, 2026Updated:August 13, 2026No Comments181 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি শর্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রণালিটি খুলতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে কয়েকটি দাবি তুলে ধরার পর এবার উল্টো তেহরানকে একাধিক শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ, হামলা ও বিভিন্ন বিক্ষোভে নিহতদের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে গত কয়েক দশকে ইরানের কর্মকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্যও অর্থ পরিশোধের দাবি জানান তিনি।

    ট্রাম্প বলেন, গত ৫০ বছরে ইরানের কর্মকাণ্ডে যে ক্ষতি হয়েছে, তার জন্য যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ চাইবে। এর মধ্যে বিভিন্ন বিক্ষোভে নিহত মানুষ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত মার্কিন সেনাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টিও থাকবে বলে জানান তিনি।

    ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন হলে সেই অর্থ ইরানকেই দিতে হবে। তবে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে একাধিক দফায় আলোচনা হলেও এর আগে প্রকাশ্যে এমন শর্তের কথা জানাননি ট্রাম্প।

    অন্যদিকে, ইরানের পক্ষ থেকে উত্থাপিত শর্তগুলো মূলত গত জুনে স্বাক্ষরিত চুক্তির বিভিন্ন ধারা বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে। এর মধ্যে যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও ছিল বলে উল্লেখ করা হয়েছে।

    ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরানে সাম্প্রতিক বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানি ঘটেছে। তার দাবি, ছয় সপ্তাহ আগের হিসাব অনুযায়ী প্রায় ৫২ হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে এই সংখ্যা নিয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্যের সঙ্গে ট্রাম্পের বক্তব্যের বড় ধরনের পার্থক্য রয়েছে। ইরানবিরোধী বিভিন্ন গোষ্ঠী কয়েক হাজার মানুষের মৃত্যুর দাবি করলেও যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ গত ফেব্রুয়ারিতে নিহতের সংখ্যা প্রায় ৭ হাজার বলে জানিয়েছিল।

    পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও বলেন, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজায় সংঘাত ও প্রাণহানির জন্যও ইরানকে দায় নিতে হবে।

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে দুই দেশের এমন পাল্টাপাল্টি শর্ত সমঝোতার পথকে আরও কঠিন করে তুলতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক তেলবাজারেও এর তাৎক্ষণিক প্রভাব পড়েছে। সোমবার দিন শেষে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে।

    ফলে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র-ইরানের এই নতুন কূটনৈতিক টানাপোড়েন শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১৪৮৫ পদে আবেদন ২১ লাখের বেশি

    September 26, 2026891

    প্রতি পদের বিপরীতে ১,৪৩০ প্রার্থী, বিসিএসের চেয়েও কয়েক গুণ বেশি আবেদন দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের সংকট…

    ‘মা, প্রাইমারিতে চাকরি হয়ে গেছে’- সেই মুখেই এখন কীভাবে বলবেন, ‘মা, ভেরিফিকেশনে আটকে গেছে’

    September 26, 2026

    ক্ষমতার পালাবদলে বদলায় ইতিহাসের পাঠ, বারবার পরীক্ষা-নিরীক্ষায় শিক্ষার্থীরাই কি ‘গিনিপিগ’?

    September 26, 2026

    দুই ঘণ্টাতেই শেষ মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট

    September 26, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?