Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, August 7 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » হামের মহামারি ভয়াবহ রূপে: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু
    ব্রেকিং

    হামের মহামারি ভয়াবহ রূপে: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

    Desk ReportBy Desk ReportAugust 7, 2026No Comments699 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দেশে হামের ভয়াবহতা দিন দিন আরও গভীর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং সিলেট বিভাগে দুজন রয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, বিভাগভিত্তিক হিসেবে হামের উপসর্গে সবচেয়ে বেশি ৩৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ১১৭ জন, রাজশাহীতে ৯১ জন, ময়মনসিংহে ৭১ জন, চট্টগ্রামে ৬১ জন, বরিশালে ৪৫ জন, খুলনায় ৩২ জন এবং রংপুর বিভাগে ১৩ জন মারা গেছেন।

    এদিকে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে যান ৭৩৩ জন। তাদের মধ্যে ৬৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২২৭ জন, চট্টগ্রামে ২১১ জন, সিলেটে ৭৪ জন, বরিশালে ৫৬ জন, ময়মনসিংহে ৩৩ জন, খুলনায় ১৮ জন, রাজশাহীতে ১৬ জন এবং রংপুরে ১০ জন রয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন। এর মধ্যে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।

    অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৭৪০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

    এমন পরিস্থিতিতে টিকাদান কর্মসূচি জোরদার, জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্তদের জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। এদিকে, এই সংকট মোকাবিলায় সরকারের নেওয়া কার্যকর পদক্ষেপ, জনসচেতনতামূলক প্রচার এবং প্রতিরোধমূলক কার্যক্রমের দৃশ্যমানতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত, সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে সংক্রমণ এবং প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,640

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ইবি হলে সহপাঠীদের গোপন ছবি তুলে লন্ডনে পাঠানোর অভিযোগ: তোলপাড় ক্যাম্পাস

    August 7, 2026413

    কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী আবাসিক হল ‘জুলাই-৩৬’–এ এক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠীদের ব্যক্তিগত ও গোপন…

    বগুড়ায় নিয়ন্ত্রণহীন বাসের চাপায় ৬ শ্রমিক নিহত

    August 7, 2026

    হামের মহামারি ভয়াবহ রূপে: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

    August 7, 2026

    পটিয়ায় র‌্যাবের জালে বাইকার গ্যাং; ১ লাখ ইয়াবাসহ ৬ মাদক কারবারি আটক

    August 6, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?