Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, September 27 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ১৮ হাজার ৫০৫ কোটি টাকার শিক্ষা প্রকল্প; ২ কোটি শিক্ষক-শিক্ষার্থীর জন্য স্মার্ট কার্ডেই ৬ হাজার কোটি!
    ব্রেকিং

    ১৮ হাজার ৫০৫ কোটি টাকার শিক্ষা প্রকল্প; ২ কোটি শিক্ষক-শিক্ষার্থীর জন্য স্মার্ট কার্ডেই ৬ হাজার কোটি!

    Desk ReportBy Desk ReportSeptember 27, 2026Updated:September 27, 2026No Comments847 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ট্যাব-স্মার্ট ক্লাসরুমসহ প্রযুক্তি অবকাঠামোয় হাজার হাজার কোটি টাকার বিপুল ব্যয়ের প্রস্তাব

    দেশের প্রায় ২ কোটি শিক্ষক-শিক্ষার্থীর জন্য ইউনিফায়েড এডু আইডি ও স্মার্ট কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে এডু আইডি, স্মার্ট কার্ড, কেন্দ্রীয় সার্ভার ও ডেটাবেইস তৈরিতে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ শুধু এই খাতেই শিক্ষক-শিক্ষার্থীপ্রতি গড় ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ৩ হাজার টাকা।

    তবে এত বড় অঙ্কের সরকারি অর্থ ব্যয়ের প্রস্তাব সামনে আসায় প্রকল্পটির ব্যয়, প্রয়োজনীয়তা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জবাবদিহির প্রশ্নও সামনে এসেছে।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রস্তাবিত ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও স্মার্ট লার্নিং পরিবেশ স্থাপন’ প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৫০৫ কোটি টাকা। প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটির মেয়াদ হবে ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত।

    প্রকল্পের আওতায় ৭ লাখ শিক্ষককে ৪০ হাজার টাকা মূল্যের ট্যাবলেট দেওয়ার জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৮০০ কোটি টাকা। শিক্ষকদের প্রশিক্ষণের জন্য রাখা হয়েছে আরও ২ হাজার ১০০ কোটি টাকা।

    অন্যদিকে, ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ শ্রেণিকক্ষে ইন্টারঅ্যাকটিভ এডুকেশন প্যানেল স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার কোটি টাকা। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০ Mbps ব্রডব্যান্ড, ক্যাম্পাস নেটওয়ার্ক, বিনামূল্যের Wi-Fi এবং কেন্দ্রীয় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম চালুর পরিকল্পনাও রয়েছে।

    সরকারের প্রস্তাবিত এই প্রকল্পে একসঙ্গে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরিকল্পনা থাকায় এর স্বচ্ছতা, প্রয়োজনীয়তা এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে কীভাবে- সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।

    বিশেষ করে ২ কোটি শিক্ষক-শিক্ষার্থীর জন্য ডিজিটাল পরিচয়ব্যবস্থা তৈরিতে ৬ হাজার কোটি টাকা এবং পুরো প্রকল্পে ১৮ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত ব্যয় কতটা কার্যকরভাবে কাজে লাগানো যাবে, তা নিয়ে বিস্তারিত যাচাইয়ের প্রয়োজন রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    দুই দিনে সুন্দরবনে ২১ জেলে অপহরণ; আতঙ্কে জেলে-মৎস্য ব্যবসায়ীরা

    September 27, 2026781

    সুন্দরবনের পূর্বাঞ্চলের পৃথক এলাকায় মাছ ধরার সময় বনদস্যুদের হাতে গত দুই দিনে অন্তত ২১ জেলে…

    টাকা ভাঙতি ও মাদকসেবনে বাধা দেওয়ায় রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

    September 27, 2026

    এআইয়ের অপব্যবহারে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটসের ভয়াবহ সতর্কবার্তা

    September 27, 2026

    বাংলাদেশে প্রায় অর্ধেক গর্ভধারণ অনিচ্ছাকৃত; সন্তান নেওয়ার সিদ্ধান্তে স্বাধীন নন ৭৭% নারী

    September 27, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?