Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, August 8 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » অনলাইন জুয়ার ফাঁদে দেশ; নিঃস্ব হচ্ছে যুবসমাজ
    ব্রেকিং

    অনলাইন জুয়ার ফাঁদে দেশ; নিঃস্ব হচ্ছে যুবসমাজ

    Desk ReportBy Desk ReportAugust 8, 2026No Comments745 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ২ থেকে ১০ গুণ লাভের প্রলোভন, এমএফএসে লেনদেন; বিদেশে পাচার হচ্ছে বিপুল অর্থ

    অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তারে প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। ২ থেকে ১০ গুণ লাভের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেটিং সাইটে মানুষকে বিনিয়োগে উৎসাহিত করছে সংঘবদ্ধ চক্র। শুরুতে সামান্য লাভ দেখিয়ে বিশ্বাস অর্জনের পর হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ। পরে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

    বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে এসব লেনদেন হচ্ছে। সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে জুয়ার লেনদেনে ব্যবহৃত ৩০০টির বেশি এমএফএস এজেন্ট নম্বর শনাক্ত করেছে সিআইডি।

    দেশে শত শত চক্র অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করছে। মেলবেট, মোস্টবেট, ওয়ানএক্সবেট, বেটউইনারসহ বিভিন্ন আন্তর্জাতিক বেটিং সাইটকে কেন্দ্র করে চলছে এসব কার্যক্রম। ডিবি ও সিআইডির তথ্যানুযায়ী, প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে চলে যাওয়ার অভিযোগ রয়েছে।

    অনলাইন জুয়ার ফাঁদে কৃষক, দিনমজুর, ভ্যানচালক থেকে শুরু করে শিক্ষার্থী ও তরুণদেরও একটি অংশ জড়িয়ে পড়ছেন। বিশেষ করে আইটি বিষয়ে দক্ষ কিছু তরুণ সাব-এজেন্ট হিসেবে কাজ করছেন। মাস্টার, সুপার ও সাব-এজেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে পুরো নেটওয়ার্ক।

    সম্প্রতি মাসুদ ও আবু নোমানসহ কয়েকজনকে গ্রেপ্তারের পর তদন্তে জানা গেছে, চক্রের মূলহোতাদের কেউ কেউ বিদেশে অবস্থান করছেন। সুজন নামে একজন নেপালে এবং আকাশ নামে আরেকজন দুবাইয়ে অবস্থান করছেন বলে তথ্য পেয়েছে ডিবি। এ ছাড়া কয়েকজন বিদেশি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

    ডিবির সাইবার সেন্টারের তথ্য অনুযায়ী, বাংলাদেশে পরিচালিত অধিকাংশ বেটিং সাইটের সার্ভার রাশিয়া, সাইপ্রাস ও চীনে। বিদেশ থেকে পরিচালিত হওয়ায় এসব চক্রের মূলহোতাদের আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়ছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, প্রলোভন, দুর্বল আইন প্রয়োগ ও শাস্তির অভাবেই অনলাইন জুয়া দ্রুত বিস্তার লাভ করছে। জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে এ প্রবণতা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

    সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়া প্রতিরোধে ২৪ ঘণ্টা মনিটরিং চলছে। শনাক্ত হওয়া সাইট ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পোশাকশিল্পে ধ্বস: আশুলিয়ায় ৫৬৫ শ্রমিক ছাঁটাই; শ্রমিকদের ক্ষোভ

    August 8, 2026689

    আশুলিয়ায় পোশাকশিল্পে ফের অস্থিরতা। ব্যবসায়িক মন্দা, পর্যাপ্ত কার্যাদেশের সংকট ও গ্যাস-সংকটের কারণ দেখিয়ে ছুটির মধ্যেই…

    ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ২ টনের বেশি কাঁদুনে গ্যাস; কঠোর নিরাপত্তায় যশোর সেনানিবাসে

    August 8, 2026

    পদ্মা সেতু রেলপথে পুকুরচুরি; অচল ৭০% সিগন্যাল ব্যবস্থা

    August 8, 2026

    অনলাইন জুয়ার ফাঁদে দেশ; নিঃস্ব হচ্ছে যুবসমাজ

    August 8, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?