Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 6 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » এশিয়া কাপ সম্পর্কে যা জানা প্রয়োজন
    খেলাধুলা

    এশিয়া কাপ সম্পর্কে যা জানা প্রয়োজন

    Desk ReportBy Desk ReportSeptember 9, 2025No Comments1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মহাদেশীয় ক্রিকেট উন্মাদনায় পর্দা উঠেছে ২০২৫ এশিয়া কাপের। আট দলের অংশগ্রহণে আয়োজিত টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের আসর নিয়ে রয়েছে দর্শকদের নানা কৌতূহল।

    এখানে থাকছে এবারের এশিয়া কাপ ঘিরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:

    * যদিও ভারত ১৭তম এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজক, প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ভারত ও পাকিস্তানের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে দুই দল একে অপরের দেশে খেলতে চায় না।

    চলতি বছরের শুরুতে সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে সফর করেনি ভারত এবং পরিবর্তে তাদের ম্যাচগুলো আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তান তখন ঘোষণা দিয়েছিল, তারাও ভারতে গিয়ে এশিয়া কাপে খেলবে না এবং তাদের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যুর দাবি জানিয়েছিল।

    তাই টুর্নামেন্ট শুরুর আগে বিভিন্ন পক্ষের সঙ্গে নানা আলোচনার পর সিদ্ধান্ত হয়, ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজক স্বত্ব বজায় রাখলেও প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আরব আমিরাতে।

    * এশিয়া কাপ মূলত ওয়ানডে ফরম্যাটে খেলা হতো। তবে গত এক দশক ধরে এটি পালাক্রমে ওয়ানডে ও টি-টোয়েন্টির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে— পরবর্তী বিশ্বকাপের ফরম্যাটের ওপর নির্ভর করে।

    ২০২৩ সালের আসরটি ছিল ওয়ানডে সংস্করণে, যেটি অনুষ্ঠিত হয়েছিল আইসিসি ওয়ানডে বিশ্বকাপের কয়েক মাস আগে। এবার টুর্নামেন্টটি টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হচ্ছে, যা আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

    * প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছে আটটি দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। আর আরব আমিরাত, ওমান ও হংকং গত বছর হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রিমিয়ার কাপের শীর্ষ তিন দল হিসেবে জায়গা করে নিয়েছে।

    * ওমান প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছে। অন্যদিকে নেপাল সাম্প্রতিক বছরগুলোতে দারুণ উন্নতি সত্ত্বেও এবার সুযোগ পায়নি।

    * ২০১৬ ও ২০২২ সালের পর তৃতীয়বারের মতো এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে। সবশেষ টি-টোয়েন্টি সংস্করণে (২০২২) শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল, আরব আমিরাতের মাটিতেই ফাইনালে পাকিস্তানকে হারিয়ে।

    * প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৪ সালে, যেখানে অংশ নিয়েছিল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। চমকপ্রদ বিষয় হলো, এই টুর্নামেন্টটি ওয়ানডে বিশ্বকাপের চেয়ে মাত্র নয় বছরের ছোট।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,640

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ৪০০ কোটি টাকা সমবায়ে পুকুরচুরি; গ্রেপ্তার জামায়াতের সাবেক উপজেলা আমির

    August 5, 2026500

    জামালপুরের মাদারগঞ্জে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার…

    ৫ আগস্ট ও ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন: বিএনপির রাজনৈতিক মৃত্যু

    August 5, 2026

    ‘শেষবার শুধু বলেছিলেন, আমি নিরাপদে আছি’- ৫ আগস্টে নিহত পুলিশ সদস্যকে স্মরণ করে স্ত্রীর হৃদয়বিদারক স্মৃতিচারণ

    August 5, 2026

    আইসিসিআর বৃত্তিতে ভারতে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী

    August 5, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?