Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, August 28 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » গভীর রাতে গাইবান্ধার মন্দির নির্মাতা হরিদাস বাবুকে গ্রেফতার
    ব্রেকিং

    গভীর রাতে গাইবান্ধার মন্দির নির্মাতা হরিদাস বাবুকে গ্রেফতার

    Desk ReportBy Desk ReportJuly 13, 2026No Comments770 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    গাইবান্ধার রাম মন্দিরের নির্মাতা হিসেবে পরিচিত হরিদাসকে গভীর রাতে মন্দির প্রাঙ্গণ থেকে আটক করেছে ডিবি। সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি মন্দিরে প্রবেশ করে তাকে আটক করে নিয়ে যান। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    বরাতে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে একদল ব্যক্তি নিজেদের জেলা ডিবির সদস্য পরিচয় দিয়ে মন্দিরে প্রবেশ করেন। তারা হরিদাস বাবুর সঙ্গে কথা বলার কথা বলতে তাকে বাইরে আসতে বলেন। এ সময় তাকে তার ব্যবহৃত মোবাইল ফোনগুলো সঙ্গে নিতে এবং মন্দিরের সব চাবি নিয়ে আসার জন্যও বলা হয়। তিনি তাদের কথামতো ফোন ও চাবি নিয়ে বাইরে এলে সেখানে তাকে হ্যান্ডকাফ পরানো হয়। পরে একটি গাড়িতে তুলে তাকে নিয়ে যাওয়া হয়।

    ডিবি জানায়, ঢাকার উত্তরা এলাকার ২০১৮ সালের একটি পুরোনো মামলার ওয়ারেন্টের ভিত্তিতে হরিদাস বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলাটির প্রকৃতি, অভিযোগের বিস্তারিত কিংবা কোন আদালত থেকে ওয়ারেন্ট জারি হয়েছে-এসব বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করেনি।

    ঘটনার পরপরই গাইবান্ধার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্দিরে উপস্থিত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি সেখানে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

    হরিদাস বাবু স্থানীয়ভাবে একটি রাম মন্দির নির্মাণ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকায় দেশব্যাপী পরিচিত মুখ হিসেবে বিবেচিত। তার পরিবার ও মন্দির-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানায়, অতীতে প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে তিনি সহযোগিতা করেছিলেন। তাদের অভিযোগ, পূর্বে সহযোগিতামূলক অবস্থানে থাকার পরও তাকে গভীর রাতে এভাবে আটক করার ঘটনায় তারা বিস্মিত ও উদ্বিগ্ন।

    এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনার স্বচ্ছ তদন্ত এবং গ্রেপ্তারের প্রকৃত কারণ প্রকাশের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে চিন্ময় কৃষ্ণ মহারাজের মামলার প্রসঙ্গ তুলে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

    এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত হরিদাস বাবুর গ্রেপ্তার, তার বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত কিংবা তাকে কোথায় নেওয়া হয়েছে-এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,821
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    চিকিৎসাবিজ্ঞানে নতুন ইতিহাস: এআই-এর চোখে মস্তিষ্কের টিউমার অপসারণ

    August 28, 2026288

    কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সরাসরি সহায়তায় মস্তিষ্কে অস্ত্রোপচার করে সফলভাবে টিউমার অপসারণের দাবি করেছে যুক্তরাজ্যের চিকিৎসকরা।…

    লেখালেখি বন্ধে সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে প্রাণনাশের হুমকি

    August 28, 2026

    সেনার পোশাকে বাড়িতে ঢুকে চা, এরপর ২৩ কাশ্মীরি পণ্ডিতকে হত্যা; ২৮ বছর পর ফের তদন্ত

    August 28, 2026

    জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

    August 27, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?