Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, July 13 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও
    ব্রেকিং

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    Desk ReportBy Desk ReportJuly 13, 2026No Comments18,623 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    রংপুরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ অনুশীলনের ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ভিডিওটির একটি অংশে একজন সেনা সদস্যকে উপস্থিত জনাবিশেক সেনাবাহিনীর পোষাক পরিহিত সেনাসদস্যদের সামনে দেশপ্রেম ও ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বক্তব্য দিতে শোনা যায়। ভারতের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য দিয়ে সেনাসদস্যদের প্রস্তুত থাকার কথা জানানো হয়।

    রংপুর জেলার কিছু অঞ্চল নিয়ে সম্ভাব্য হুমকি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে- এমন দাবী করে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

    উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ অনুশীলনের সময় ধারণ করা একটি ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ভিডিওতে একজন সেনা সদস্যকে বলতে শোনা যায়;

    “আপনারা জানেন, ভারতীয় শত্রুরা হানাদার বাহিনী বাংলাদেশের প্রাণকেন্দ্র রংপুর খনিজ সম্পদসমৃদ্ধ জেলা দখল করে নিয়েছে। তাই আমাদের রক্ত টগবগ করছে। বাংলাদেশের প্রাণকেন্দ্র রংপুরকে আমরা শত্রুমুক্ত করতে পারবো, দখলমুক্ত করতে পারবো। প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    আরো বলা হয়, “ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা রংপুরের গুরুত্বপূর্ণ কিছু স্থানে অবস্থান বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। একই এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে না।”

    এছাড়াও ভিডিও ও সংশ্লিষ্ট বক্তব্যে বলা হচ্ছে, “রংপুর জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বড় ধরনের বহর মোতায়েন রয়েছে এবং ভারী অস্ত্রও প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি আরও গোপনীয়তা বজায় রেখে মার্কিন সেনাদের অবস্থান রয়েছে”।

    এই ভিডিওর সত্যাসত্য সরকারেরই নিরিক্ষা করে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা জনগণের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিষ্কার ও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া জরুরি। ইতোমধ্যে বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ব্যক্তিগত অ্যাকাউন্টে নানা ধরনের দাবি প্রচার করা হচ্ছে।

    সামাজিক মাধ্যমে প্রচারিত পোস্টগুলোতে বলা হচ্ছে, রংপুর জেলার কিছু এলাকা ভারতীয় বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে, বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান ও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এমনকি তাদের সাথে বিদেশি সেনাদের উপস্থিতিও রয়েছে। তবে এসব দাবির পক্ষে কোনো সরকারি নথি, নির্ভরযোগ্য প্রমাণ বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়নি।

    সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে এমন কোনো তথ্যের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সরকারের দায়িত্বশীল কোনো সংস্থাও এ ধরনের দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

    সামরিক বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে অনুপ্রেরণামূলক বা রণপ্রস্তুতিমূলক বক্তব্য দেওয়া অস্বাভাবিক নয়। কিন্তু সেই বক্তব্যকে প্রকৃত প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে উস্কানীমূলকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং জনমনে অযথা উদ্বেগ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।

    এদিকে ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন অনেকেই। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরাও সংবেদনশীল বিষয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা ভিডিও প্রচার না করার আহ্বান জানিয়েছেন।

    দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গুজব বা অপপ্রচার জনস্বার্থের পরিপন্থী। তাই এ ধরনের তথ্যের ক্ষেত্রে সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যকেই প্রাধান্য দেওয়া উচিত বলে নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,648

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,623

    শেখ হাসিনা কেনো বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দু?

    July 11, 202612,038

    মেহেরুননেসা; যে কবির রক্তস্নাতে স্বাধীন বাংলার পতাকা

    July 12, 20268,968
    ব্রেকিং নিউজ
    আন্তর্জাতিক সাক্ষ্য

    ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

    July 13, 2026590

    থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় রেস্তোরাঁ-বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায়…

    শতবর্ষী ২০৩০ বিশ্বকাপে ‘মেগা’ পরিকল্পনা, ৬৪ দলের ছক ফিফার

    July 13, 2026

    মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব: রণাঙ্গন থেকে জনযুদ্ধ-স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় সাত নারী

    July 13, 2026

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?