Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, September 3 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » গৌরীপুরে সরকারি দপ্তরে ছাত্রদল নেতার হুমকি; ফিরে আসছে কি ২০০১ সালের ক্ষমতার দাপটের রাজনীতি?
    ব্রেকিং

    গৌরীপুরে সরকারি দপ্তরে ছাত্রদল নেতার হুমকি; ফিরে আসছে কি ২০০১ সালের ক্ষমতার দাপটের রাজনীতি?

    Desk ReportBy Desk ReportJuly 19, 2026No Comments750 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে (পিআইও) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক প্রভাব বিস্তার ও প্রশাসনের ওপর চাপ সৃষ্টির অভিযোগ সামনে এসেছে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা সতর্কতামূলক ভিডিও বার্তা দিয়ে সরকারি কাজে বাধা ও কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও এখন পর্যন্ত কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) না হওয়ায় নানা প্রশ্ন উঠেছে।

    সরকারি দপ্তরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর এই ঘটনা অতীতের সেই ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ক্ষমতার অপব্যবহার, প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ এবং ভয়ভীতির সংস্কৃতির স্মৃতি আবারও মনে করিয়ে দিচ্ছে।

    গত ১৪ জুলাই গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদের নেতৃত্বে কয়েকজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে যান। দাপ্তরিক তথ্য চাওয়াকে কেন্দ্র করে অফিস সহকারীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে অফিস সহকারীকে গালাগাল করা হয় এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে তারা চলে যান।

    ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি তথ্য দেওয়া সম্ভব নয় জানানো হলে রাইসুল ইসলাম রিশাদ ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও তাৎক্ষণিক দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়ায় পরদিন কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তার দাবিতে অফিসে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করেন। এতে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

    ঘটনার পর বৃহস্পতিবার ইউএনও আফিয়া আমীন পাপ্পা ভিডিও বার্তায় বলেন, সরকারি কাজে বাধা দেওয়া কিংবা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে প্রচলিত আইনের আওতায়, দণ্ডবিধির ১৮৭ ও ১৮৮ ধারায় ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,760

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,439
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    দুই বছরেও উদ্ধার হয়নি লুটের ১৩ শতাধিক অস্ত্র; অধরা ৬৯০ পলাতক বন্দি

    September 3, 2026963

    লুট হওয়া বিপুল অস্ত্র ও কারাগার থেকে পালিয়ে যাওয়া শত শত বন্দি এখনও ধরাছোঁয়ার বাইরে।…

    হামের ছোবলে আরও ৬ মৃত্যু, দেশে প্রাণহানি ৯৭৯

    September 2, 2026

    ক্যানসার তহবিলের ৯২ হাজার পাউন্ড পুকুরচুরি: বিলাসবহুল বিয়ে করে কারাগারে ব্রিটিশ-বাংলাদেশি তামিম

    September 2, 2026

    অটুট প্রতিরক্ষা সম্পর্কের নতুন বার্তা: ভারতকে আরও ৫টি এস-৪০০ দিতে চায় রাশিয়া

    September 2, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?