Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, September 20 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » তেহরানে হিজাব ছাড়াই ১০ কিলোমিটার দৌড়ালেন শতাধিক নারী
    ব্রেকিং

    তেহরানে হিজাব ছাড়াই ১০ কিলোমিটার দৌড়ালেন শতাধিক নারী

    Desk ReportBy Desk ReportSeptember 20, 2026No Comments711 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ইরানের রাজধানী তেহরানে আয়োজিত ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় হিজাব ছাড়াই অংশ নিলেন বহু নারী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভেলায়াত পার্কে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

    প্রতিযোগিতার সরকারি সূচি অনুযায়ী, নারীদের দৌড় শুরু হয় ভোর সাড়ে ৫টায় এবং পুরুষদের প্রতিযোগিতা শুরু হয় সকাল ৭টায়। দুই বিভাগ আলাদাভাবে অনুষ্ঠিত হয় এবং নারীদের দৌড়ের পথ ছিল ১০ কিলোমিটার। আয়োজকদের ওয়েবসাইটেও ভেলায়াত পার্ককে ভেন্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।

    অংশ নেওয়া অনেক নারী মাথায় কোনো স্কার্ফ বা হিজাব ছাড়াই সাধারণ ক্রীড়া পোশাকে দৌড়াচ্ছেন। এ দৃশ্য ইরানে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ দেশটিতে নারীদের জন্য জনসমক্ষে হিজাব পরার বিধান এখনো কার্যকর।

    তবে প্রতিযোগিতার আয়োজকদের দাবি, সব প্রয়োজনীয় অনুমতি নিয়েই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। তেহরানের অ্যাথলেটিকস কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিযোগিতার আগে অংশগ্রহণকারীদের ‘হিজাব ও ইসলামি শালীনতা’ মেনে চলার বিষয়ে লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছিল এবং নারীদের জন্য স্কার্ফও দেওয়া হয়েছিল। কিছু অংশগ্রহণকারী নির্ধারিত পোশাকবিধি না মানায় দৌড় শুরুর পর কিছু সময়ের জন্য প্রতিযোগিতা থামিয়ে সতর্ক করা হয়েছিল বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

    ছবি-ভিডিও প্রকাশের পর বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ইরানের বিচার বিভাগের গণমাধ্যমকেন্দ্র জানিয়েছে, প্রতিযোগিতায় ‘আইনি ও ধর্মীয় বিধি’ যথাযথভাবে মানা হয়নি- এমন অভিযোগে তেহরানের প্রসিকিউটর কার্যালয় আয়োজক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে। তবে এখন পর্যন্ত কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বা সুনির্দিষ্ট কোন ধারায় মামলা হয়েছে, তা জানানো হয়নি।

    ঘটনাটিকে ঘিরে আরও তাৎপর্য তৈরি হয়েছে প্রতিযোগিতার সময়কাল ও স্থান নিয়ে। একই সকালে তেহরানের অন্য এলাকায় সরকার-সমর্থিত ‘জান-ফেদা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফলে একই শহরে একদিকে রাষ্ট্রীয় কর্মসূচিতে নারীদের প্রচলিত পোশাকে অংশগ্রহণ, অন্যদিকে ক্রীড়া প্রতিযোগিতায় হিজাব ছাড়া নারীদের প্রকাশ্য উপস্থিতি- দুটি ভিন্ন দৃশ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কেড়েছে।

    এর আগে ইরানের কিশ দ্বীপেও একই ধরনের একটি দৌড় প্রতিযোগিতায় নারীদের হিজাব ছাড়া অংশগ্রহণের ছবি প্রকাশ্যে আসে। পরে ওই আয়োজনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    মায়ের নিথর দেহ আঁকড়ে শিশুর কান্না, রক্তাক্ত নারীকে উদ্ধারের পর মৃত্যু

    September 20, 2026421

    ভারতের কর্ণাটকের রায়চুর জেলায় রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধারের পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। নিহত…

    গোবিন্দগঞ্জে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

    September 20, 2026

    ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার: জয়শঙ্কর

    September 20, 2026

    ১০০ দেশে উত্তর কোরীয় হ্যাকারদের ভয়ঙ্কর সাইবার হামলা: চুরি ১৩৪ কোটি টাকার ক্রিপ্টো

    September 20, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?