Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, August 1 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » দক্ষিণ এশিয়ার সবচেয়ে অনিরাপদ শহর ঢাকা; অপরাধ সূচকেও শীর্ষে
    বিনোদন

    দক্ষিণ এশিয়ার সবচেয়ে অনিরাপদ শহর ঢাকা; অপরাধ সূচকেও শীর্ষে

    Desk ReportBy Desk ReportAugust 1, 2026No Comments843 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধপ্রবণতার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক অনলাইন ডাটাবেজ প্ল্যাটফর্ম নাম্বেও প্রকাশিত ২০২৬ সালের অর্ধবার্ষিক অপরাধ ও নিরাপত্তা সূচক অনুযায়ী, অপরাধ বৃদ্ধি এবং জননিরাপত্তার অবনতির কারণে ঢাকার অবস্থান এ অঞ্চলের অন্যান্য বড় শহরের তুলনায় সবচেয়ে নিচে নেমে গেছে।

    প্রতিবেদন অনুযায়ী, ঢাকার অপরাধ সূচক ৬২ দশমিক ২ এবং নিরাপত্তা সূচক ৩৭ দশমিক ৮। এই স্কোরের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে ঢাকাকে সবচেয়ে অপরাধপ্রবণ এবং সবচেয়ে অনিরাপদ শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    প্রতিবেদনে আরও দেখা যায়, পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার বেশ কয়েকটি বড় শহর অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তার ক্ষেত্রে ঢাকার চেয়ে ভালো অবস্থানে রয়েছে। ফলে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

    শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সূচকেও ঢাকার অবস্থান উদ্বেগজনক। বিশ্বের বড় শহরগুলোর মধ্যে অপরাধপ্রবণতার দিক থেকে ঢাকার অবস্থান ৫৯তম, অর্থাৎ অপরাধের ঝুঁকিতে থাকা শহরগুলোর শীর্ষ ১৫ শতাংশের মধ্যে রয়েছে বাংলাদেশর রাজধানী।

    অন্যদিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক মাত্র ১১ দশমিক ১, আর নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯, যা কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা ও জননিরাপত্তার ইতিবাচক চিত্র তুলে ধরে।

    রাজধানীতে ছিনতাই, চুরি, ডাকাতি, মাদকসংক্রান্ত অপরাধ, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং নাগরিকদের নিরাপত্তাহীনতার অনুভূতি বৃদ্ধি পাওয়ায় এ ধরনের আন্তর্জাতিক সূচকে ঢাকার অবস্থান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করা না গেলে পরিস্থিতির উন্নতি কঠিন হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905

    স্বপ্নের বাংলাদেশ, নাকি বিদায়ের বাংলাদেশ?

    July 30, 202626,964

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,661

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,496
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    সব অস্ত্র সমর্পণে সম্মত হামাস; গাজায় শান্তি প্রতিষ্ঠায় ‘ঐতিহাসিক অগ্রগতি’

    August 1, 2026290

    দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত মিলেছে। গাজার যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি…

    ভারতে টাকা তোলা ফ্রি, বাংলাদেশে হাজারে সাড়ে আঠারো টাকা; ডিজিটাল লেনদেনে বৈষম্য

    August 1, 2026

    কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা: প্রাণ গেল তরুণ পর্যটকের

    August 1, 2026

    ‘কোন পথে যাচ্ছে বাংলাদেশ?’ তৃণমূল নেতা-কর্মীদের অংশগ্রহণে আজ রাতে প্রিয় স্বদেশের বিশেষ লাইভ আলোচনা

    August 1, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?