Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 29 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » দীর্ঘদিন পর শেওলা স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য
    ব্রেকিং

    দীর্ঘদিন পর শেওলা স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য

    Desk ReportBy Desk ReportSeptember 29, 2026No Comments793 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কয়লা ও পাথর আমদানি শুরু হতে যাচ্ছে। সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার করতে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এ কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী নেতারা।

    সম্প্রতি শেওলা স্থলবন্দরের পোর্ট ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইম্পোর্টারস কো-অর্ডিনেশন টিম, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ এবং সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের নেতারা অংশ নেন। দীর্ঘদিন ধরে স্থবির থাকা সীমান্ত বাণিজ্য পুনরায় গতিশীল করতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

    সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মো. আতিক হোসেন।

    মতবিনিময় সভায় দুই দেশের ব্যবসায়ীরা পারস্পরিক বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ এবং সীমান্ত বাণিজ্যের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা করেন। আলোচনার পর অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানি পুনরায় শুরু করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান তারা।

    ব্যবসায়ীরা মনে করছেন, দীর্ঘ বিরতির পর আমদানি কার্যক্রম চালু হলে শেওলা স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে।

    দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কয়লা ও পাথর আমদানির পথ আবারও উন্মুক্ত হচ্ছে। এখন নির্ধারিত সময় অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালুর অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ‘জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি’: ফজলুর রহমান

    September 29, 2026931

    জামায়াতকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান; চাঁদাবাজি-ধান্দাবাজি ও ক্ষমতার দাপট থেকেও বিরত থাকার পরামর্শ…

    মধ্যরাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

    September 29, 2026

    বগুড়ায় প্রকাশ্য দিবালোকে এনজিও কর্মকর্তাকে কুপিয়ে প্রায় ৫ লাখ টাকা ছিনতাই

    September 29, 2026

    ভৈরবে সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

    September 29, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?