Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 22 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
    ব্রেকিং

    ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

    Desk ReportBy Desk ReportSeptember 22, 2026Updated:September 22, 2026No Comments412 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি ১০ নম্বর সড়কের লেকপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর সড়কের লেকপাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশের পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানানো হলে ধানমন্ডি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

    উদ্ধারের সময় মরদেহের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পায় পুলিশ। এনআইডিতে থাকা তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে জাভেদের স্ত্রী শাহানা জাবিন খান ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

    পুলিশের কাছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জাভেদ আহম্মেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছিলেন। তবে কীভাবে তিনি ধানমন্ডি লেকে পৌঁছালেন, কখন পানিতে পড়লেন কিংবা তার মৃত্যু কীভাবে ঘটেছে- এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

    ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে এসআই গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। একই সঙ্গে জাভেদের মৃত্যুর আগে তার গতিবিধি, কীভাবে তিনি ধানমন্ডি লেকে এসেছিলেন এবং ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে- তা খতিয়ে দেখা হচ্ছে।

    এ ঘটনায় ধানমন্ডি থানায় তদন্ত অব্যাহত রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লেষণ করবে পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    আক্কেলপুরে ৭৩ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

    September 22, 2026419

    জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা প্রায় ৭৩ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের…

    পাবনায় শিশু কলিকে ধর্ষণের ১৫ মিনিটেই নারকীয় হত্যা!

    September 22, 2026

    ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

    September 22, 2026

    উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থানে ভয়াবহ সংকট: বাংলাদেশে প্রতি ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার

    September 22, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?