Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 29 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার
    ব্রেকিং

    নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

    Desk ReportBy Desk ReportSeptember 29, 2026No Comments822 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের নির্ধারিত সময় অনুযায়ী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। আগামী নভেম্বর এবং ডিসেম্বরের শুরুর দিক পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠানটি।

    সোমবার (২৮ সেপ্টেম্বর) কাতার এনার্জি তাদের জারি করা ‘ফোর্স মেজর’ বা অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে। এর ফলে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতারের এলএনজির ওপর নির্ভরশীল কয়েকটি দেশে সরবরাহ সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে গত এপ্রিল থেকেই কাতারের এলএনজি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। রয়টার্সের হিসাব অনুযায়ী, সংঘাতের প্রভাবে কাতারের এলএনজি রপ্তানি প্রায় ৯৬ শতাংশ কমে গেছে। গত বছরের একই সময়ে যেখানে কাতার ৫০৯টি এলএনজি কার্গো পাঠিয়েছিল, সেখানে চলতি বছরের আগস্টের শেষ নাগাদ পাঠাতে পেরেছে মাত্র ১৮টি কার্গো।

    কাতার এনার্জির সরবরাহ সংকটের প্রভাব পড়েছে ইউরোপের বাজারেও। ইতালির জ্বালানি কোম্পানি এডিসন জানিয়েছে, কাতার এনার্জি তাদের আরও ছয়টি এলএনজি কার্গো বাতিল করেছে। এর ফলে প্রতিষ্ঠানটির বাতিল হওয়া মোট চালানের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে।

    ইতালির মোট গ্যাস ব্যবহারের প্রায় ১০ শতাংশ সরবরাহ করে এডিসন। কাতার থেকে সরবরাহ না পাওয়ায় ঘাটতি মোকাবিলায় প্রতিষ্ঠানটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের ওপর বেশি নির্ভর করছে। কাতার এনার্জির সঙ্গে এডিসনের ২০০৯ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে।

    এদিকে সামনে শীত মৌসুম। এ সময়ে ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে গ্যাসের চাহিদা স্বাভাবিকভাবেই বাড়বে। এর মধ্যে বৈশ্বিক এলএনজি সরবরাহ সীমিত থাকায় গ্যাস সংগ্রহ নিয়ে দুই অঞ্চলের দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব হিসেবে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামও উচ্চ পর্যায়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    ইতোমধ্যে জার্মানিসহ ইউরোপের একাধিক দেশ শীতের আগে নিজেদের গ্যাসের মজুত বাড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। কাতার এনার্জির সরবরাহ পরিস্থিতি কবে পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ‘জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি’: ফজলুর রহমান

    September 29, 2026931

    জামায়াতকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান; চাঁদাবাজি-ধান্দাবাজি ও ক্ষমতার দাপট থেকেও বিরত থাকার পরামর্শ…

    মধ্যরাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

    September 29, 2026

    বগুড়ায় প্রকাশ্য দিবালোকে এনজিও কর্মকর্তাকে কুপিয়ে প্রায় ৫ লাখ টাকা ছিনতাই

    September 29, 2026

    ভৈরবে সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

    September 29, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?