Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, August 5 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » পার্বত্য চট্টগ্রামে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করবে সরকার
    টেক নিউজ

    পার্বত্য চট্টগ্রামে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করবে সরকার

    Desk ReportBy Desk ReportSeptember 9, 2025No Comments2 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির নাম ফেসবুক। আর সেই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতার নাম হলো মার্ক জাকারবার্গ।

    বিবিসির প্রতিবেদন বলছে, ফেসবুকের বিরুদ্ধে মামলা ঠুকেছেন ‘জাকারবার্গ’। তবে এই জাকারবার্গ সেই জাকারবার্গ নন।

    দৈবক্রমে এক মার্কিন আইনজীবীর নাম মার্ক এস জাকারবার্গ। তবে তার সঙ্গে ফেসবুকের প্রতিষ্ঠাতার কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক নেই। তা সত্ত্বেও, বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির অন্যতম ওই জাকারবার্গের সঙ্গে নামের মিলের কারণে বেচারা বেশ ভুগেছেন।

    তার দাবি, ‘ফেসবুক বারবার তার অ্যাকাউন্ট অকার্যকর’ করে দেয়। এ ক্ষেত্রে প্ল্যাটফর্মটির অভিযোগ, তিনি একজন জনপ্রিয় তারকার নামে ‘ভুয়া অ্যাকাউন্ট’ খুলেছেন।

    মার্কিন অঙ্গরাজ্যে ইন্ডিয়ানা ভিত্তিক ওই আইনজীবী বিবিসিকে জানিয়েছেন, গত আট বছরে পাঁচবার তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। যার ফলে তিনি হাজারো ডলারের ব্যবসা হারিয়েছেন।

    তিনি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তিনি জানান, ওই আট বছরে ফেসবুককে অন্তত ১১ হাজার ডলারের বিজ্ঞাপন দিয়েছেন তিনি। তারপরও প্রতিষ্ঠানটি বারবার তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। 

    আইনজীবী জাকারবার্গ স্থানীয় টিভি চ্যানেল ডব্লিউটিএইচআরকে দেওয়া বক্তব্যে বলেন, ‘শুনতে সেরকম মনে হলেও এটা কোনো মজার ঘটনা নয়। বিশেষত, যখন তারা আমার কাছ থেকে অর্থ নিয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম। আপনি টাকা খরচ করে মহাসড়কের পাশে একটা বিলবোর্ড কিনলেন। কিন্তু টাকা নেওয়ার পর মালিকপক্ষ এসে সেই বিলবোর্ড একটি বিশাল আকারের কম্বল দিয়ে ঢেকে দিলো। অর্থাৎ, টাকা খরচ করেও আপনি আপনার চাহিদা অনুযায়ী উপকার পেলেন না।’

    এসব ঘটনার পর মেটা জাকারবার্গের অ্যাকাউন্ট আবার সক্রিয় করেছে এবং জানিয়েছে, এ ধরনের ‘ভুল’ যাতে আর না হয়, সেটা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ‘এ বিষয়টি নিয়ে মি. (মার্ক এস) জাকারবার্গ যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।’

    মামলার বিবরণে বলা হয়েছে, জাকারবার্গ ৩৮ বছর ধরে আইন ব্যবসার সঙ্গে জড়িত। তিনি এই পেশায় আসার‍ বেশ কয়েক বছর পর ফেসবুক ও তার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জনপ্রিয়তা অর্জন করে।

    সর্বশেষ মে মাসে তার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছিল এবং মামলা দায়েরের পর তা আবার চালু করা হয়।

    জাকারবার্গ তার ভোগান্তির কথা গণমাধ্যমের কাছে বিস্তারিত আকারে তুলে ধরেন। জানান, নিজের পরিচয়ের বিভিন্ন ধরনের প্রমাণ দিয়েও সুবিধা করতে পারেননি তিনি—ফোটো আইডি, ক্রেডিট কার্ড, জন্ম সনদ, এমন কি, অসংখ্য সেলফি দিয়েও মেটার কাছে নিজের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করতে পারেননি। তাকে ‘ফেইক জাকারবার্গ’ নামেই চিনেছে প্ল্যাটফর্মটি!

    ফেসবুকের জাকারবার্গের সঙ্গে ট্রাম্প। ছবি: রয়টার্স

    ফেসবুকের জাকারবার্গের সঙ্গে ট্রাম্প। ছবি: রয়টার্স

    তিনি বলেন, ‘আমি মার্ক স্টিভেন (জাকারবার্গ)। তিনি মার্ক এলিয়ট (জাকারবার্গ)’। কিন্তু তাতেও মন গলেনি সামাজিক মাধ্যমটির।

    এসব দুর্ভাগ্যজনক ঘটনাগুলো নিয়ে স্টিভেন একটি ওয়েবসাইট তৈরি করেছেন। আই অ্যাম মার্ক জাকারবার্গ নামের ওই ওয়েবসাইটে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্যতম মার্ক এলিয়ট জাকারবার্গের সঙ্গে নিজের নামের মিল থাকায় কি কি দুর্ভোগের শিকার হয়েছেন, তার বয়ান দিয়েছেন।

    একবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্থানীয় প্রশাসন ফেসবুকের জাকারবার্গ মনে করে ভুলক্রমে তার বিরুদ্ধে মামলা ঠুকে বসে। ‘নেক্সটডোর’ অ্যাপ থেকে ‘ভুয়া নাম’ ব্যবহারের অভিযোগে নিষিদ্ধ হন তিনি।

    পাশাপাশি, প্রতিদিন ফেসবুকের প্রধান নির্বাহী মনে করে গড়ে তাকে ১০০ মানুষ ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়—এ তথ্যও জানাতে ভুল করেননি ‘স্টিভ’ জাকারবার্গ।

    দুর্ভাগা জাকারবার্গ জানান, প্রতিদিন একাধিকবার তার অ্যাকাউন্ট হ্যাক হয়। এ জন্য দিনে ৩/৪ বার করে পাসওয়ার্ড বদলান তিনি। অনেক সময় রাতে ফোন অফ করে রাখতে হয় তাকে। মৃত্যুর হুমকি, কারিগরি সহযোগিতার আহ্বান থেকে শুরু করে আরও অনেক ধরনের উদ্ভট মেসেজ থেকে বাঁচার জন্য তাকে এই উদ্যোগ নিতে হয়।

    তবে এত কিছুর পরও মিতার প্রতি কোনো রাগ নেই আইনজীবী জাকারবার্গের।

    তিনি বলেন, যদি “(মার্ক এলিয়ট) জাকারবার্গ কখনো ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এসে আর্থিক কষ্টে পড়ে, তাহলে আমাদের নামের মিলের কারণে আমি খুশি মনে বিনা পারিশ্রমিকে তার পক্ষে যেকোনো আইনি লড়াই চালিয়ে যাব।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,437

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,640

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ৪০০ কোটি টাকা সমবায়ে পুকুরচুরি; গ্রেপ্তার জামায়াতের সাবেক উপজেলা আমির

    August 5, 2026500

    জামালপুরের মাদারগঞ্জে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার…

    ৫ আগস্ট ও ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন: বিএনপির রাজনৈতিক মৃত্যু

    August 5, 2026

    ‘শেষবার শুধু বলেছিলেন, আমি নিরাপদে আছি’- ৫ আগস্টে নিহত পুলিশ সদস্যকে স্মরণ করে স্ত্রীর হৃদয়বিদারক স্মৃতিচারণ

    August 5, 2026

    আইসিসিআর বৃত্তিতে ভারতে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী

    August 5, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?