Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, September 3 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ‘ফাইনালও গোল করবেন মেসি’; এমবাপ্পের দৃঢ় বিশ্বাস
    খেলাধুলা

    ‘ফাইনালও গোল করবেন মেসি’; এমবাপ্পের দৃঢ় বিশ্বাস

    Desk ReportBy Desk ReportJuly 19, 2026No Comments653 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বিশ্বকাপে একের পর এক গোল করে নতুন ইতিহাস গড়লেও বিন্দুমাত্র আত্মতুষ্টিতে ভুগছেন না ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বরং নিজের রেকর্ডের চেয়ে লিওনেল মেসির প্রতি শ্রদ্ধাই বেশি প্রকাশ করেছেন এই ফরাসি তারকা।

    ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের নতুন রেকর্ড গড়েছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে, যার নামের পাশে রয়েছে ২১ গোল।

    তবে এই রেকর্ড বেশিক্ষণ নিজের দখলে থাকবে কি না, তা নিয়েও নিশ্চিত নন এমবাপ্পে। কারণ তার বিশ্বাস, স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালেও গোল করবেন মেসি। ফক্স স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রবিবারও গোল করবেন মেসি, এটা নিশ্চিত।”

    ফাইনালে একটি গোল করলেই এমবাপ্পের সমান ২২ গোলে পৌঁছে যাবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। আর দুটি গোল করলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনও পুনরুদ্ধার করবেন আর্জেন্টাইন মহাতারকা।

    ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেও দুর্দান্ত সময় কাটাচ্ছেন এমবাপ্পে। এবারের বিশ্বকাপে ইতোমধ্যে ১০ গোল করেছেন তিনি, যা তাকে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রেখেছে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জন্য অবদান রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

    এমবাপ্পে বলেন, “আমি শুধু চেষ্টা করেছি দলকে সহায়তা করতে। অবশ্য বিশ্বকাপে অনেক গোল করলে সেটা আপনাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যায়।”

    রেকর্ড গড়লেও ফ্রান্সের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই। তাই ব্যক্তিগত সাফল্যের মাঝেও আক্ষেপ লুকিয়ে রাখেননি এমবাপ্পে। তার ভাষায়, “রেকর্ডের চেয়ে আজকের ফাইনালে খেলতে পারলেই আমি বেশি খুশি হতাম। লিগ্যাসির জন্য হয়তো এটি ভালো, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় এসব নেই।”

    বিশ্বকাপের ফাইনালের আগে এমবাপ্পের এই মন্তব্য ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ফরাসি তারকার ভবিষ্যদ্বাণী সত্যি করে স্পেনের বিপক্ষে ফাইনালেও জালের দেখা পান কি না লিওনেল মেসি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,760

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,439
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    দুই বছরেও উদ্ধার হয়নি লুটের ১৩ শতাধিক অস্ত্র; অধরা ৬৯০ পলাতক বন্দি

    September 3, 2026963

    লুট হওয়া বিপুল অস্ত্র ও কারাগার থেকে পালিয়ে যাওয়া শত শত বন্দি এখনও ধরাছোঁয়ার বাইরে।…

    হামের ছোবলে আরও ৬ মৃত্যু, দেশে প্রাণহানি ৯৭৯

    September 2, 2026

    ক্যানসার তহবিলের ৯২ হাজার পাউন্ড পুকুরচুরি: বিলাসবহুল বিয়ে করে কারাগারে ব্রিটিশ-বাংলাদেশি তামিম

    September 2, 2026

    অটুট প্রতিরক্ষা সম্পর্কের নতুন বার্তা: ভারতকে আরও ৫টি এস-৪০০ দিতে চায় রাশিয়া

    September 2, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?