Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, August 14 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ফেনীর ছাগলনাইয়ায় খাল সংস্কারে পুকুরচুরি: লাখ লাখ টাকার দুর্নীতি
    ব্রেকিং

    ফেনীর ছাগলনাইয়ায় খাল সংস্কারে পুকুরচুরি: লাখ লাখ টাকার দুর্নীতি

    Desk ReportBy Desk ReportAugust 14, 2026No Comments473 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ফেনীর ছাগলনাইয়ায় নিম্নমানের নির্মাণসামগ্রী ও দুর্বল তদারকির অভিযোগ; ধসে পড়েছে রাস্তা ও গার্ডওয়াল

    ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা বীর মুক্তিযোদ্ধা আজাদ সড়ক ও গার্ডওয়াল মাত্র এক মাসের মধ্যেই খালে ধসে পড়েছে। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার, কাজের মান এবং প্রকল্প বাস্তবায়নে তদারকি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দায়সারা কাজের কারণেই এত অল্প সময়ে এই বিপর্যয় ঘটেছে।

    পৌরসভার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় সোয়া কিলোমিটার সড়ক ও গার্ডওয়ালের সংস্কারকাজ সম্প্রতি শেষ করা হয়। কিন্তু কাজ শেষ হওয়ার এক মাস না পেরোতেই সড়কের একটি অংশ গার্ডওয়ালসহ পাশের খালে ধসে পড়েছে। গার্ডওয়ালের বিভিন্ন স্থানেও দেখা দিয়েছে ফাটল।

    স্থানীয়দের অভিযোগ, সংস্কারের আগে সড়কটি প্রায় ৯ ফুট প্রশস্ত থাকলেও সংস্কারের পর তা কমিয়ে প্রায় ৭ ফুট করা হয়েছে। দুই পাশে রয়েছে পাঁচ শতাধিক একর ধানের জমি। ফলে সড়ক সংকুচিত হওয়ায় একসঙ্গে যানবাহন ও পথচারী চলাচলও কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে সড়কের একটি অংশ ধসে পড়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে।

    স্থানীয় কৃষক মাহবুব হোসেন অভিযোগ করেন, কাজের সময় থেকেই নির্মাণের মান নিয়ে প্রশ্ন ছিল। তাঁর ভাষ্য, যথাযথ তদারকি থাকলে সংস্কারের মাত্র এক মাসের মধ্যে গার্ডওয়ালসহ সড়ক ধসে পড়ার কথা নয়। তিনি টেকসইভাবে সড়ক ও গার্ডওয়াল পুনর্নির্মাণের দাবি জানান।

    স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ধস আরও বিস্তৃত হতে পারে। এতে যান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি আসন্ন বোরো মৌসুমে কৃষকদের ধান ও অন্যান্য কৃষিপণ্য পরিবহনেও বড় ধরনের ভোগান্তি তৈরি হতে পারে।

    তবে স্থানীয়দের প্রশ্ন, খালের গভীরতা ও মাটির দুর্বলতা যদি প্রকল্প বাস্তবায়নের সময়ই জানা থাকে, তাহলে এসব বিষয় বিবেচনায় নিয়ে টেকসই নকশা ও নির্মাণকাজ নিশ্চিত করা হয়নি কেন? মাত্র এক মাসের ব্যবধানে প্রায় ৮০ লাখ টাকার প্রকল্পের অংশবিশেষ ধসে পড়ায় এখন শুধু পুনর্নির্মাণ নয়, পুরো প্রকল্পের কাজের মান, ব্যবহৃত নির্মাণসামগ্রী, পরিমাপ, নকশা, প্রকৌশলগত তদারকি এবং অর্থ ব্যয়ের হিসাব যাচাইয়ের দাবি উঠেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,816

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    বিদ্যুৎমন্ত্রী শেখ হাসিনা; প্রতিদিনের সূর্য

    August 13, 202642,599
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো ৮২ লাখ লিটার ডিজেল

    August 14, 2026812

    ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামোগত নিদর্শন ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আবারও ভারত থেকে বাংলাদেশে এলো…

    ফেনীর ছাগলনাইয়ায় খাল সংস্কারে পুকুরচুরি: লাখ লাখ টাকার দুর্নীতি

    August 14, 2026

    মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাস মাড়িয়ে প্রেসক্লাবে পাকিস্তানের স্বাধীনতা দিবস আয়োজন

    August 14, 2026

    আবারও তিন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক বদলি-পদায়ন

    August 14, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?