Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, September 23 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ফ্যামিলি কার্ডের নিয়োগে বিএনপি পন্থী স্বজনপ্রীতি ও দলীয় প্রভাবের অভিযোগ
    ব্রেকিং

    ফ্যামিলি কার্ডের নিয়োগে বিএনপি পন্থী স্বজনপ্রীতি ও দলীয় প্রভাবের অভিযোগ

    Desk ReportBy Desk ReportAugust 9, 2026No Comments770 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ময়মনসিংহের তারাকান্দায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর সুপারভাইজার নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রকাশিত ১২ জনের চূড়ান্ত ও রিজার্ভ তালিকায় ছয়জনের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য সামনে আসায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে।

    শনিবার বিকেলে ফলাফল প্রকাশের পর থেকেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, যোগ্যতা ও মেধার পরিবর্তে রাজনৈতিক পরিচয় এবং প্রভাবশালী মহলের সুপারিশকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ হাজার পরীক্ষার্থী বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করে ফলাফল পুনর্বিবেচনার দাবি উঠেছে।

    প্রকাশিত তালিকায় থাকা ১২ জনের মধ্যে অন্তত ছয়জনের রাজনৈতিক পরিচয় রয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে চারজন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা বা তাদের পরিবারের সদস্য। তারা হলেন- গালাগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান ইয়াসিন আলী মেম্বারের ছেলে শাহীন আলম, বানিহালা ইউনিয়নের বিএনপি নেতা সাবেক লুলু চেয়ারম্যানের ছেলে মির্জা মাহবুব বেগ, বিসকা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম মনি এবং তারাকান্দা ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার আনোয়ার হোসেন আকন্দের ছেলে তানভীর আকন্দ ঝিনুক।

    এমন ফলাফল প্রকাশের পর সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা ফলাফলকে ‘তামাশা’ আখ্যা দিয়ে নিয়োগ প্রক্রিয়া বাতিল বা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজ রোববার দুপুর ২টায় তারাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্থানীয় শিক্ষার্থীরা।

    বিষয়টি নিয়ে আরও বিতর্ক তৈরি হয়েছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের বক্তব্যে। তিনি জানান, তালিকায় থাকা ছাত্রলীগের দুজনকে বাদ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, দলের পক্ষ থেকে নির্দেশনা ছিল- দলের মধ্য থেকে যারা মেধাবী, তারাই যেন নিয়োগ পান।

    জাতীয় যুবশক্তি (এনসিপি) তারাকান্দা উপজেলা শাখার আহ্বায়ক হামিদুল হক অভিযোগ করে বলেন, প্রায় পাঁচ হাজার পরীক্ষার্থীর সঙ্গে এটি তামাশা। রাজনৈতিক বিবেচনায় নিয়োগের অভিযোগ তদন্ত করে দ্রুত ফলাফল পুনর্বিবেচনার দাবি জানান তিনি।

    মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি নিয়োগের কথা থাকলেও তালিকায় একাধিক রাজনৈতিক পরিচয়ধারীর নাম থাকায় প্রশ্ন উঠেছে- ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচির নিয়োগেও কি দলীয় প্রভাবই শেষ কথা? অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছতার মাধ্যমে প্রকৃত মেধাবীদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বঞ্চিত পরীক্ষার্থীরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বৃদ্ধি: সাধারণ মানুষের পকেট কাটার আয়োজনে ব্যাস্ত সরকার !

    September 23, 202614

    ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের কলাম দেশের বাজারে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা…

    এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ চাঁদা! কৃষকদল নেতা ফয়সাল গ্রেপ্তার

    September 23, 2026

    কম্যুনিজমের মৃত্যু; পৃথিবীর ডানদিকে মোড়

    September 23, 2026

    জাতিসংঘের বহুপাক্ষিকতার পক্ষে নতুন জোট পি৪এম, উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

    September 23, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?