Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, September 26 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বাংলাদেশ ভ্রমণে কানাডার উচ্চমাত্রার সতর্কবার্তা জারি; পার্বত্য চট্টগ্রামে না যাওয়ার পরামর্শ
    ব্রেকিং

    বাংলাদেশ ভ্রমণে কানাডার উচ্চমাত্রার সতর্কবার্তা জারি; পার্বত্য চট্টগ্রামে না যাওয়ার পরামর্শ

    Desk ReportBy Desk ReportAugust 12, 2026No Comments597 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা সরকার। রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, অপরাধ ও সন্ত্রাসবাদের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সম্প্রতি দেশটির সরকারি ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।

    কানাডার ভ্রমণ নির্দেশনায় একই সঙ্গে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ওই অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, জাতিগত সংঘাত, অপহরণ এবং মাদক ও অস্ত্র চোরাচালানের ঝুঁকির কথা উল্লেখ করেছে কানাডা সরকার।

    সতর্কবার্তায় বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে বিভিন্ন সহিংসতার ঘটনায় হাজারো মানুষ নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতার পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণের পরিকল্পনা করা কানাডীয় নাগরিকদের পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

    ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় ভ্রমণকারীদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, নয়াপল্টন, পুরানা পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা ও কারওয়ান বাজার এলাকা।

    কানাডার নির্দেশনায় এসব এলাকায় রাজনৈতিক কর্মসূচি, বিক্ষোভ, সমাবেশ কিংবা আকস্মিক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    পার্বত্য চট্টগ্রামের তিন জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভ্রমণ পুরোপুরি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কানাডা সরকার। নিরাপত্তাজনিত কারণে কেউ সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলে অন্তত ১০ দিন আগে স্থানীয় প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

    নারী ভ্রমণকারীদের একা ভ্রমণ না করার জন্য নিরুৎসাহিত করেছে কানাডা। পাশাপাশি রাতে গণপরিবহন ব্যবহার না করা এবং প্রয়োজন ছাড়া ঢাকা শহরের বাইরে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    এ ছাড়া ধর্মীয় উৎসব, বড় ধরনের জনসমাগম, রাজনৈতিক কর্মসূচি ও অন্যান্য ভিড়পূর্ণ স্থানে সন্ত্রাসী হামলার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে। সাধারণ ধর্মঘট ও অবরোধ চলাকালে বাংলাদেশে ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়েছে।

    কানাডা সরকারের এই সতর্কবার্তা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশি নাগরিকদের জন্য নতুন করে সতর্কতার মাত্রা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচি, জনসমাগম এবং পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতিকে ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে তুলে ধরা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১৪৮৫ পদে আবেদন ২১ লাখের বেশি

    September 26, 2026891

    প্রতি পদের বিপরীতে ১,৪৩০ প্রার্থী, বিসিএসের চেয়েও কয়েক গুণ বেশি আবেদন দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের সংকট…

    ‘মা, প্রাইমারিতে চাকরি হয়ে গেছে’- সেই মুখেই এখন কীভাবে বলবেন, ‘মা, ভেরিফিকেশনে আটকে গেছে’

    September 26, 2026

    ক্ষমতার পালাবদলে বদলায় ইতিহাসের পাঠ, বারবার পরীক্ষা-নিরীক্ষায় শিক্ষার্থীরাই কি ‘গিনিপিগ’?

    September 26, 2026

    দুই ঘণ্টাতেই শেষ মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট

    September 26, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?